পোস্ট অফিস ডেবিট কার্ডের গ্রিন পিন বদল করবেন কীভাবে? জেনে নিন সহজ উপায়

পোস্ট অফিস ডেবিট কার্ডের গ্রিন পিন বদল করবেন কীভাবে? জেনে নিন সহজ উপায়

বিশ্বজুড়ে একাধিক ই-কমার্স সাইটের বাড়বাড়ন্তের কারণে ক্রমশ বাড়ছে ডেবিট ও ক্রেডিট কার্ডের ব্যবহার। ক্যাশলেশ লেনদেনের ক্ষেত্রে ডেবিট কার্ড ভারতেও বহুল প্রচলিত। অবশেষে ডেবিট কার্ড ব্যবহার চালু করেছে ভারতীয় পোস্ট অফিসগুলিও। আর্থিক লেনদেনের ক্ষেত্রে দিনে পাঁচবার ডেবিট কার্ড ব্যবহারের সুযোগ দেয় ভারতীয় পোস্ট। পাঁচবারের বেশি ডেবিট কার্ড ব্যবহারে প্রতি লেনদেনে নির্দিষ্ট চার্জ কাটতে থাকে কর্তৃপক্ষ।

পিনের বদলে গ্রিন পিন

পিনের বদলে গ্রিন পিন

ডাকবিভাগের আগের ব্যবস্থায় ডেবিট কার্ডের পিন নথিভুক্ত মেইল ঠিকানায় পাঠানোর ব্যবস্থা ছিল। বর্তমানে সেই পুরাতন ব্যবস্থার বদল ঘটিয়ে আনা হয়েছে গ্রিন পিন। তবে ডেবিট কার্ড পাওয়ার ক্ষেত্রে পোস্ট অফিসে সেভিংস অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক। এই নয়া প্রযুক্তির এটিএম কার্ডের জন্য ডাক অফিস থেকে ফর্ম সংগ্রহ করতে হবে অথবা https://www.indiapost.gov.in/VAS/Pages/Form.aspx - এই লিঙ্ক থেকে অনলাইন ফর্ম ডাউনলোড করে নিতে হবে।

 গ্রিন পিন তৈরির প্রাথমিক উপায়

গ্রিন পিন তৈরির প্রাথমিক উপায়

পোস্ট অফিসের গ্রীন পিন সংগ্রহের পদ্ধতি খুবই সহজ। এক্ষেত্রে এটিএম, ইন্টারনেট ব্যাঙ্কিং, এসএমএস অথবা ভারতীয় ডাক বিভাগের কাস্টমার কেয়ারে ফোন করে গ্রিন পিন সংগ্রহ করে নেওয়া সম্ভব। ডাক বিভাগ সূত্রে জানা যাচ্ছে, নথিভুক্ত ফোন নম্বর থেকে ডাক বিভাগের নির্দিষ্ট নম্বরে এসএমএস পাঠিয়েও গ্রীন পিন বদল করা সম্ভব।

 পোস্ট অফিস এটিএমে পিন তৈরির নিয়ম

পোস্ট অফিস এটিএমে পিন তৈরির নিয়ম

পাশাপাশি পোস্ট অফিস এটিএম থেকেও গ্রিন পিন বদল করা সম্ভব। এটিএমে ডেবিট কার্ড প্রবেশ করিয়ে স্ক্রিনে 'পিন জেনারেশন' সুযোগটি বেছে নিতে হবে। এরপর ১১ সংখ্যার অ্যাকাউন্ট নম্বরটি লিখতে হবে। আবার অ্যাকাউন্ট নম্বর লিখে 'কনফার্ম' সুযোগে ক্লিক করতে হবে। এরপর নথিভুক্ত ফোন নম্বরটি লিখে 'কনফার্ম' করতে হবে। এরপর শীঘ্রই ফোন নম্বরে ডাক বিভাগের তরফে ওটিপি পাঠানো হবে। ওটিপি পাওয়ার দু'দিনের মধ্যে নিকটবর্তী ডাক অফিসে যোগাযোগ করে গ্রীন পিন বদল করে নিতে হবে গ্রাহককে।

 অনলাইনে পিন তৈরির পদ্ধতি

অনলাইনে পিন তৈরির পদ্ধতি

করোনা আবহে এটিএমে না গিয়ে বাড়ি বসে অনলাইন মাধ্যমেও পোস্ট অফিস এটিএম কার্ডের পিন তৈরি করা সম্ভব। প্রথমে ইন্টারনেট ব্যাঙ্কিং সম্পর্কিত তথ্যাদির মাধ্যমে অ্যাকাউন্টে 'লগ ইন' করতে হবে। এরপর প্রধান 'মেনু'-তে 'কার্ড পিন' অপশনে ক্লিক করে 'জেনারেট পিন' সুযোগটিকে বেছে নিতে হবে। এরপর ডেবিট কার্ডের ১৬ সংখ্যার নম্বর ও সিভিভি নম্বর বেছে নিয়ে কার্ডের 'গ্রিড নম্বর' উল্লেখ করতে হবে। এরপর নথিভুক্ত ফোন নম্বরে ওটিপি এলে সেই ওটিপি টাইপ করে নতুন পিন নির্বাচন করতে হবে গ্রাহককে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+