কীভাবে বড় নেতা হতে হয়! ছত্তিশগড়ের কংগ্রেস মন্ত্রী ছাত্রদের দিলেন বিতর্কিত উপদেশ
কী ভাবে বড় নেতা হওয়া যাবে, এসম্পর্কে ছাত্রদের উপদেশ দিতে গিয়েই বিতর্কে জড়িয়েছেন ছত্তিশগড়ের মন্ত্রী কাওয়াসি লাখমা। এসম্পর্কে একটি ভিডিও প্রকাশ্যে এসেছে।
কী ভাবে বড় নেতা হওয়া যাবে, এসম্পর্কে ছাত্রদের উপদেশ দিতে গিয়েই বিতর্কে জড়িয়েছেন ছত্তিশগড়ের মন্ত্রী কাওয়াসি লাখমা। এসম্পর্কে একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। এবং তা ভাইরাল হয়ে গিয়েছে। সেখানে তিনি বলছেন, এসপি কিংবা জেলাশাসকের কলার ধরলেই বড় নেতা হওয়া যাবে। বেঙ্গলি ওয়ান ইন্ডিয়া অবশ্য এই ভিডিওর সত্যতা পরীক্ষা করে দেখেনি।

কংগ্রেস মন্ত্রীর উপদেশ
ছত্তিশগড়ের কমার্শিয়াল ট্যাক্স এবং ইন্ডাস্ট্রি মিনিস্টার কাওয়াসি লাখমা ওই মন্তব্যটি করেছেন ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন। ওইদিন সুকমার একটি সরকারি স্কুলে গিয়েছিলেন মন্ত্রী। সেখানেই উপদেশট দিতে গিয়ে বেফাঁস মন্তব্য করে বসেন তিনি।
ভিডিওতে দেখা গিয়েছে, কংগ্রেস মন্ত্রী স্কুলের ছাত্রদের মধ্যে বসে রয়েছে। তাদের কাছ থেকেই সাম্প্রতিক ঘটনার শুনছেন। সেই সময়ই একছাত্র তাঁকে প্রশ্ন করেন কীভাবে বড় নেতা হওয়া যাবে।
মন্ত্রী নিজেই জানিয়েছেন, এক ছাত্র তাঁকে জিজ্ঞাসা করে, কীভাবে বড় রাজনীতিক হওয়া যাবে। সেই সময় তিনি বলেন, পুলিশ সুপার কিংবা জেলাশাসকের কলার ধরতে হবে। এরপরেই সেখানে উপস্থিত ছাত্র-সহ বাকিদের হাসতে দেখা যায়।

বিজেপির কটাক্ষ
এই মন্তব্যের জন্য বিজেপি অবশ্য রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলকে কটাক্ষ সূচন ধন্যবাদ জানিয়েছে। রাজ্যের প্রধান বিরোধীদলের বিধায়ক অজয় চন্দ্রকার বলেছেন, রাজ্যের মন্ত্রী আধিকারিকদের জন্য ভাল শব্দ ব্যবহার করেছেন।

মন্ত্রীর ব্যাখ্যা
বিতর্কিত মন্তব্য সম্পর্কে জিজ্ঞাসা করা হলে মন্ত্রী অবশ্য সাফাই দিয়েছেন। তিনি বলেছেন, ভুলভাবে তাঁর বক্তব্য উপস্থাপন করা হয়েছে। তিনি দাবি করেছেন, কখনই তিনি বলেননি, পুলিশ সুপার
কিংবা জেলাশাসকের কলার ধরার কথা। তিনি পাল্টা দাবি করেন, ছাত্রদের তিনি বলেছেন, কঠিন লড়াই করতে হবে নেতা হতে গেলে।












Click it and Unblock the Notifications