CAA লাগুর ২৪ ঘণ্টার মধ্যে চালু ওয়েবপোর্টাল, নাগরিকত্ব পেতে আবেদন করবেন কীভাবে জেনে নিন
দেশজুডে জারি হয়ে গিয়েছে নাগরিকত্ব সংশোধনী আইন। বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, মায়ানমার থেকে বিতাড়িত হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, ক্রিশ্চান ধর্মাবলম্বীদের নাগরিকত্ব দেবে এই আইন। ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে যাঁরা এসেছেন তাঁদের এই নাগরিকত্ব প্রদান করা হবে।
নাগরিকত্ব পেতে আবেদন করতে হবে অনলাইনে। গতকালই সেকথা জানিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। তবে কোন ওয়েবসাইটে সেই আবেদন করতে হবে তা জানানো হয়নি। আজ সকাল থেকেই সেই পোর্টালের লিঙ্ক প্রকাশ করেছে স্বরাষ্ট্রমন্ত্রক। এই ওয়েব পোর্টালেই আবেদন করতে হবে নাগরিকত্বের জন্য।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে ওয়েব পোর্টালের লিঙ্ক জানানো হয়েছে। সেই ওয়েব পোর্টাল থেকেই কেবলমাত্র অনলাইনে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন শরণার্থীরা। শরণার্থী ৬ ধর্মের মানুষ নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। সেই তালিকায় রয়েছে হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি, ক্রিশ্চান। বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, মায়ানমার থেকে আসা এই ধর্মের শরণার্থীরাই নগরিকত্বের আবেদন করতে পারবেন।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অনলাইন ওয়েব পোর্টাল (https:/indiancitizenshiponline.nic.in) এই লিঙ্কে ক্লিক করে আবেদন করতে হবে। নাগরিকত্ব আইনে আগে বলা হয়েছিল অন্য দেশ থেকে আসা শরণার্থীদের কমপক্ষে ১২ বছর থাকতে হবে ভারতে তবে তাঁরা নাগরিকত্ব পাবেন। কিন্তু সংশোধনীতে সেই সময়সীমা কমিয়ে ৫ বছর করা হয়েছে। অর্থাৎ ৫ বছর যাঁরা শরণার্থী হিসেবে ভারতে রয়েছেন তাঁরা নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন।
জানা গিয়েছে ১৯৫৫ সালের নাগরিকত্বের আইন অনুযায়ী এখনও পর্যন্ত ১৪১৪ জনকে নাগরিকত্ব প্রদান করা হয়েছে। এরা সকলেই বাংলাদেশ, পাকিস্তান , আফগানিস্তান থেকে আসা অমুসলিম সম্প্রদায়ের মানুষ। ২০১৯ সালে লোকসভা ভোটের আগে বিজেপির ইস্তেহারে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল নাগরিকত্ব সংশোধনী আইনের। সেই প্রতিশ্রুতি পূরণ করে দেখিয়েছে মোদী সরকার। ২০২৪-র লোকসভা ভোটের ঠিক আগেই সেই সংশোধনী আইন দেশজুড়ে কার্যকর করা হয়েছে।












Click it and Unblock the Notifications