Indian Railways: ট্রেনের কম্বল-চাদর গায়ে দেন! কীভাবে তা ধোয়া হয় জানেন? ভিডিও দেখলে আঁতকে উঠবেন
Indian Railways: ট্রেনে দেওয়া চাদর-কম্বল নিয়ে একাধিকবার অভিযোগ উঠেছে! এই বিষয়ে রেলের তরফে নজর দেওয়া হলেও অনেক ক্ষেত্রেই বিতর্ক তৈরি হয়। প্রশ্নের মুখে পড়ে যায় রেল। আর এই প্রেক্ষাপটেই যাত্রীদের জন্য নয়া কম্বল কভার সিস্টেম বানাচ্ছে রেলওয়ে।
এর আওতায় যাত্রীদের একেবারে কভারসহ কম্বল দেওয়া হবে। যা প্রতিটি যাত্রার পর ধুয়ে দেওয়া হবে। এতে কম্বল অনেক বেশি সুরক্ষিত থাকবে। এবং যাত্রীদের অভিযোগও কম আসবে বলে মনে করছেন ভারতীয় রেলের আধিকারিকরা (Indian Railways)।

- Indian Railways: বড় বদল ব্যবস্থায়
উত্তর মধ্য রেলওয়ের (Indian Railways) মুখ্য জনসংযোগ আধিকারিক শশীকান্ত ত্রীপাঠী জানিয়েছেন, বর্তমানে মাসে একবার কম্বল ধোয়া হয়ে থাকে। তবে ২০১০ সালে এই প্রক্রিয়া তিনমাসে একবার করা হতো। এরপর ২০১৬ এবং ২০১৮ সাল পর্যন্ত এসি ট্রেনে যাত্রীদের ব্যবহৃত কম্বল এবং চাদর দুমাস অন্তর ধোঁয়ার ব্যবস্থা চালু হয়। তবে ২০১৮ সালের পর থেকে এই ব্যবস্থায় আমূল বদল এসেছে। এখন থেকে প্রত্যেক মাসেই ব্যবহৃত চাদর এবং কম্বল ধুয়ে ফেলা হচ্ছে বলে জানিয়েছেন ওই রেল আধিকারিক। যা খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
- Indian Railways: এই বিষয়ে ভিডিও সামনে এনেছে রেল
গত কয়েকদিন আগেই রেলমন্ত্রী (Indian Railways) অশ্বিনী বৈষ্ণব এই বিষয়ে কথা বলেন। কয়েকদিন অন্তর চাদর এবং কম্বল কাঁচা হয় সে বিষয়ে তথ্য দেন। বলেন, রেল অবশ্যই হাইজিন মেনে চলে। একমাসে একবার করে সমস্ত কম্বল এবং চাদর কাচা হয় বলেও জানান অশ্বিনী বৈষ্ণব। সম্প্রতি রেলের তরফে একটি ভিডিও সামনে আনা হয়েছে। যেখানে কীভাবে চাদর এবং কম্বল ওয়াস করা হয় তা দেখানো হয়েছে। একেবারে মেশিনের মধ্যে চলছে সমস্ত কিছু ধোঁয়ার কাজ। দেখুন সেই ভিডিও-
#WATCH | Delhi | Visuals from a mechanised laundry of Anand Vihar railway station where linen is being cleaned to provide hygienic and high-quality bedrolls to the passengers. pic.twitter.com/6kjj2QEk4W
— ANI (@ANI) December 1, 2024
Indian Railways: প্রয়াগরাজ এক্সপ্রেসে চালু সুবিধা
কম্বল কভার সিস্টেম যোজনা সমস্ত এসি কোচেই চালু করতে চলেছে ভারতীয় রেল। তবে সবার আগে এই যোজনার লাভ দেওয়া হবে প্রয়াগরাজ এক্সপ্রেসে। রেলের দাবি, পাইলট প্রজেন্ট হিসাবে এই ব্যবস্থা চালু করা হচ্ছে। সফল হলে সমস্ত ট্রেনেই ধীরে ধীরে এই ব্যবস্থা পাওয়া যাবে। রেলের দাবি, এই ব্যবস্থা যাত্রীদের অভিযোগ মেটাবে। রাতের এসি কোচে যাত্রীদের যাত্রা আরও ভালো হবেই দাবি করছে ভারতীয় রেল (Indian Railways)।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications