কীভাবে কৌশলে রাজ্যসভায় তিন তালাক বিল পাশ করিয়ে নিল বিজেপি
বহু প্রতীক্ষিত তাৎক্ষণিক তিন তালাক বিল পাশ হয়ে গেল রাজ্যসভায়। একের পর এক দলের ওয়াকআউট এবং সরে দাঁড়ানোয় কেন্দ্র সহজেই পাশ করিয়ে নিল বিতর্কিত এই বিল।
বহু প্রতীক্ষিত তাৎক্ষণিক তিন তালাক বিল পাশ হয়ে গেল রাজ্যসভায়। একের পর এক দলের ওয়াকআউট এবং সরে দাঁড়ানোয় কেন্দ্র সহজেই পাশ করিয়ে নিল বিতর্কিত এই বিল। রাজ্যসভায় বিল পাশের সময় সরকারের পক্ষে ভোট পড়েছে ৯৯ টি। বিরোধীরা পেয়েছেন ৮৪ টি।

এর আগে গত সপ্তাহে সংসদের নিম্নকক্ষ লোকসভায় তিন তালাক বিলটি পাশ হয়। এরপরে এদিন উচ্চকক্ষ রাজ্যসভায় বিলটি পাশ হল। যার ফলে তাৎক্ষণিক তিন তালাকে মুসলমান পুরুষদের শাস্তিস্বরূপ সর্বোচ্চ তিন বছরের কারাবাসের যে সংস্থান করা হয়েছে তা সম্ভবত এবার দিনে আলো দেখতে চলেছে।
কারণ বিলটি এবার রাষ্ট্রপতির কাছে যাচ্ছে। সেখানে অনুমোদন পেলে তা আইনে পরিণত হবে। এদিন রাজ্য সভায় বিজু জনতা দল বিলের সমর্থনে দাঁড়ায়। তবে বিজেপির বিরোধিতা করে ওয়াক আউট করে জেডিইউ। একই কাজ করে বিজেপির বন্ধু দল এআইএডিএমকে। রাজ্যসভায় ওয়াকআউট করে তাঁরা।
ফলে বিল পাশের জন্য প্রয়োজনীয় যে সংখ্যা দরকার ছিল তা কমে আসে। সাধারণত ১২১ টি ভোট পেলে তাহলেই রাজ্যসভায় কোনও বিল পাশ করানো সম্ভব হয়। এদিকে এনডিএ-র ছিল মাত্র ১০৭ টি ভোট। অন্যদিকে বিরোধী দল সমাজবাদী পার্টি, এনসিপি, বহুজন সমাজ পার্টি, তেলাঙ্গানা রাষ্ট্রীয় সমিতি ও ওয়াইএসআর কংগ্রেসের বেশ কয়েকজন সদস্য অনুপস্থিত ছিলেন। ফলে বিল সহজে পাশ করিয়ে নিয়েছে সরকার।
প্রথম থেকেই তিন তালাক বিল এর বিরোধিতায় সরব হয়েছিল বিরোধীদের বেশিরভাগ অংশ। তবে কৌশলে এদিন সংসদে তিন তালাক বিল পাশ করিয়ে নিল কেন্দ্র সরকার। গত সপ্তাহে লোকসভায় সংখ্যাধিক্য থাকার কারণে সহজেই তাৎক্ষণিক তিন তালাক বিল পাশ করিয়ে নিয়েছিল নরেন্দ্র মোদী সরকার। রাজ্যসভায় বিলটি পাশ করানো সহজ ছিল না। অতীতে বারবার তা আটকে গিয়েছে। তবে বিরোধীদের অনুপস্থিতি ও কিছু দলের সদস্যদের ওয়াকআউট বিজেপির পথ এদিন সহজ করে দিল।
-
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা











Click it and Unblock the Notifications