Sheikh Hasina: মাত্র ২০ থেকে ২৫ মিনিট হলেই..হাউ হাউ করে কাঁদছেন শেখ হাসিনা! রইল সেই ভিডিও
Sheikh Hasina: খুনের ষড়যন্ত্র করা হয়েছিল! মাত্র ২০ থেকে ২৫ মিনিটের ব্যবধানে বেঁচে যাই...বিস্ফোরক দাবি করলেন শেখ হাসিনা। গত বছর ৫ অগাস্টের পর থেকেই ভারতে রয়েছেন তিনি। তাঁর সঙ্গেই রয়েছেন বোনা শেখ রেহানা। যা খবর, দিল্লির এক গোপন আস্থানায় রাখা হয়েছে তাঁদের দুজনকে। এখনও পর্যন্ত প্রকাশ্যে দেখা যায়নি। ওই গোপন আস্থানা থেকেই একাধিকবার সে দেশের অন্তবর্তী সরকারকে কড়া বার্তা দিয়েছেন।
আক্রমণ শানিয়েছেন মহম্মদ ইউনূসকে। কিন্তু ঘটনার দিন নিয়ে কোনও মন্তব্য করেননি হাসিনা (Sheikh Hasina) । এবার এই ইস্যুতেই মুখ খুললেন। আওয়ামী লিগের ফেসবুক পেজে মুজিবকন্যার একটি টেলিফোনিক বার্তা প্রকাশ করা হয়েছে। যেখানে পাঁচ অগাস্টের সংক্ষিপ্ত বিবরণ যেমন তুলে ধরেছেন, তেমন খুনের ষড়যন্ত্র করা হয়েছিল বলেও বিস্ফোরক দাবি করেন।

ওই টেলিফোনিক বার্তায় হাসিনা বলছেন, 'আমি আর রেহানা ২০ থেকে ২৫ মিনিটের ব্যবধানে আমরা মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছি'। তবে গত পাঁচ অগাস্ট বেঁচে জাওয়ার পিছনে ভগবানের কোনও ইচ্ছা কিংবা হাত আছে। এবার বেঁচে যাওয়ার কথা ছিল না। যেভাবে ওরা প্ল্যান করেছিল তা সবাই আজ দেখতে পাচ্ছে বলে বলেও মন্তব্য করেন হাসিনা। শুধু তাই নয়, এই প্রসঙ্গে আরও বলেন, আমাকে দিয়ে কোনও কাজ করাতে চান বলেই ভগবান এবারও আমাকে বাঁচিয়ে দিয়েছে। কিন্ত্যু ওরা সব জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে। আমার খুব কষ্ট হচ্ছে... এই বলতে বলতেই হাউ হাউ করে কেঁদে ফেলতে শোনা যাচ্ছে মুজিব কন্যাকে।
আর এই বার্তা শোনার পর অনেকেই হাসিনার প্রতি সমবেদনা জানাতে শুরু করেছেন! পাশে থাকার বার্তা দিচ্ছেন। বলে রাখা প্রয়োজন, গত বছর জুলাই মাসে কোটা সংস্কারের দাবিতে উত্তাল হয়ে ওঠে বাংলাদেশ। কড়া হাতে পরিস্থিতি সামাল দিলেও পরিবর্তি কালে ঘুরে যায় খেলা! হাসিনার পদত্যাগ চেয়ে দলে ফলে মানুষ পুথে নামে। শুধু তাই নয়, হাসিনার বাসভবনের দিকে এগোতে শুরু করে। পুলিশের রক্তচক্ষু-বন্দুকের গুলি উপেক্ষা করেই এগোতে শুরু করে। পরিস্থিতি ক্রমশ আয়ত্তের বাইরে চলে যেতে থাকে।
এই অবস্থায় একপ্রকার বাংলাদেশ ছাড়তে বাধ্য হন মুজিবকন্যা। শোনা যায়, দেশ ছাড়তে চাইছিলেন না। শেষমেশ বোন রেহান এবং ছেলে জয়ের বোঝানোর পরেই দেশ ছাড়তে বাধ্য হন হাসিনা। শোনা যায়, বাংলাদেশে সেনা প্রধানই তাঁকে দেশ ছাড়ার কথা প্রথম বলেন।












Click it and Unblock the Notifications