জ্বরের সঙ্গে গায়ে ব্যথা, ব়্য়াশ নিয়ে হানা দিচ্ছে স্ক্রাব টাইফাসের দাপট! ত্রস্ত উত্তরপ্রদেশ
বলা হচ্ছে, রহস্যময় জ্বরে কার্যত কাবু উত্তরপ্রদেশের একাধিক এলাকা। মূলত, পশ্চিম উত্তরপ্রদেশ থেকে শুরু করে বিভিন্ন এলাকায় অজানা জ্বরে গতকয়েক দিন ধরে উত্তরপ্রদেশের বহু শিশু আক্রান্ত হয়েছে। এমনকি এই রহস্যময় জ্বর ঘিরে বহু উদ্বেগ তৈরি হয়েছে করোনাকালে। এমন পরিস্থিতিতে , করোরা বিধ্বংসী দাপটে দ্বিতীয় স্রোত কাটিয়ে ওঠা ভারতে নয়া আতঙ্কের নাম স্ক্রাব টাইফাস। মূলত, উত্তরভারতের একাধিক জায়গায় এই প্রবল টাইফাসের দাপট ছড়িয়ে পড়েছে। একাধিক ভয়াবহ উপসর্গ নিয়ে হাজির হচ্ছে এই রোগ। যার জেরে কার্যত ত্রস্ত উত্তরপ্রদেশ।

এক বিশেষ ধরনের ব্যাকটেরিয়া থেতে ছড়িয়ে পড়ছে স্ক্রাব টাইফাস। সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের তরফে একথা জানানো হয়েছে। ইতিমধ্যেই মাইট বাহিত রিকেটসিওসিসের ২৯ টি নমুনা ইতিমধ্যেই দেশে পরীক্ষা করা হয়েছে। এই নমুনায় দেখা গিয়েছে,দেশে ২ তেকে ৪৫ বছর পর্যন্ত বয়সীদের দেহে এই ভাইরাসের লক্ষণ রয়েছে। দেখা যাচ্ছে , এক ধরনের কীটের প্রবল কামড়ের জেরে এই রোগের প্রাদুর্ভাব হচ্ছে। এটি সংক্রমিত রোগ বলে ইতিমধ্যেই জাননো হয়েছে। এই কীটের কামড়ের ১০ দিনের মাথায় শুরু হয়ে যায় এই রোগের প্রবল দাপট। শুরুতেই দেখা যায়, প্রবল জ্বর শরীরে দানা বাঁধছে। সঙ্গে রয়েছে, সর্দিভাব, শরীরে ও পেশীতে ব্যথা থাকবে। এছাড়াও সময়ে সময়ে মেজাজ খারাপ হয়ে যাওয়ার সমস্যা রোগীদের মধ্যে দেখা যাচ্ছে। এরই সঙ্গে সারা শরীরে ব়্যাশের প্রাদুর্ভাব হবে বলেও জানা গিয়েছে। এদিকে সিডিসির তথ্য় অনুযায়ী, স্ক্রাব টাইফাস রোধে কোনও রকমের ভ্যাকসিন নেই। প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে , কোনও ব্যক্তি যিনি এমন জ্বরের সমস্যার সংস্পর্শে এসেছেন, তাঁর থেকে বাকিদের দূরে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। বিশেষত জঙ্গলসংকীর্ণ এলাকাতে কেউ যদি ঘোরাফেরা করেন ,তাহলে এই সমস্ত পোকার থেকে সাবধানতা বা নিজেকে সন্তর্পণে রাখার কথা বলছেন চিকিৎসকরা।
এই ধরনের পতঙ্গের আনাগোনা দেখা গিয়েছে, গাছে। কাঠবিড়ালির মধ্যে এমন ধরনের স্ক্রাব টাইফাস পাওয়া গিয়েছে। সিডিএস জানিয়েছে, শিশুদের এমন একটি পোশাক পরাতে যা কভার করে দেন তাদের সারা গা , শরীর। এদিকে স্ক্রাব টাইফাসের সমস্যার মাঝেই দেশে করোনা পরিস্থিতিও রীতিমতো আতঙ্কে রেখেছে। এদিন স্বাস্থ্য মন্ত্পকের রিপোর্টে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪১,৯৬৫ জন। ভারতের করোনা সংক্রমণে সুস্থতার হার অনেকটাই বেড়েছে আজকের রিপোর্টে। ৯৭.৫১ শতাংশ করোনা সংক্রমণে সুস্থতার হার। এদিকে, গতকাল ফের করোনা টিকাকরণে রেকর্ড গড়েছে ভারত। সেই নিরিখে শীর্ষে উত্তর প্রদেশ। আর এই উত্তরপ্রদেশে নয়া স্ক্রাব টাইফাসের আতঙ্ক দানা বাঁধতে নয়া উদ্বেগ তৈরি হয়েছে।












Click it and Unblock the Notifications