Ratan Tata: ২০০৮ সালে তাজ হোটেলে জঙ্গি হামলা, কীভাবে সামাল দিয়েছিলেন রতন টাটা?

২০০৮ সালের মুম্বইয়ে জঙ্গি হামলা। ভারতের ইতিহাসের কালো দিন বললে ভুল হবে না। সেই ঘটনা এখনও তাজা ক্ষতের মতোই রয়েছে দেশবাসীর মনে। তাজ হোটেলে গম্বুজের দাউ দাউ করে আগুন জ্বলছে। সেই ঘটনা এখনও চোখের সামনে ভাসে ভাসে দেশবাসীর।

২০০৮ সালে মুম্বইয়ে সেই জঙ্গি হামলার অন্যতম প্রধান টার্গেট ছিল টাটা গোষ্ঠীর ফাইভস্টার হোটেল তাজ। আরব সাগর পেরিয়ে ১০ পাকিস্তানি জঙ্গি ঢুকে পড়েছিলেন মুম্বইয়ে। রাস্তা, রেলস্টেশন, নারিমন পয়েন্ট থেকে শুরু করে মুম্বইয়ের ল্যান্ড মার্ক তাজ হোটেলে পর্যন্ত হামলা চালায় তারা।

ratan tata

সেই হামলায় প্রাণ হারিয়েছিলেন ১৬৬ জন। আহত হয়েছিলেন ২০০ জনের বেশি। হামলার দায় স্বীকার করেছিল লস্কর-ই-তৈবা নামে নিষিদ্ধ পাক জঙ্গি সংগঠন। তাজ হোটেলের ভেতরে এলোপাথারি বন্দুক চালাতে দেখা গিয়েছিল আজমল কাসভ নামে জঙ্গিকে।

সেসময় তাজ হোটেলের পরিস্থিতি সামালে নিজেই ময়দানে নেমেছিলেন ৭০ বছর বয়সী রতন টাটা। কোলাবায় নিজে দাঁড়িয়ে থেকে নিরাপত্তা রক্ষীদের নির্দেশ দিয়ে পরিচালনা করেছিলেন পরিস্থিতি। কীভাবে তাজ হোটেলের অতিথিদের নিরাপদে বের করে আনা যায় পুরোটার তদারকি করেছিলেন তিনি। সেই জঙ্গি হামলায় তাজ হোটেলের ১১ জন কর্মী মারা গিয়েছিলেন। তাঁদের পরিবারের সম্পূর্ণ দায়িত্ব সেসময় নিয়েছিল টাটা গোষ্ঠী।

সেই বিপর্যয়ের রেশ কাটিয়ে নতুন করে খোলা হয়েছিল তাজ হোটেল। তার পুরোটাই পরিচালনা করেছিলেন রতন টাটা নিজে। ঘটনার এক মাসের মধ্যে টাটা ওয়েলফেয়ার ট্রাস্ট খোলা হয়েছিল। ডেকান হেরাল্ড সূত্রে খবর সেসময় তাজ হোটেলে যে কর্মীরা জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছিলেন রতন টাটা নিজে সেইসব কর্মীদের বাড়িতে গিয়েছিলেন। এবং তাঁদের পরিবারকে সমবেদনা জানিয়েছিলেন।

গতকাল সেই মহান হৃদয়ের ব্যক্তির জীববাবসান হয়েছে। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রতন টাটা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। সোমবার থেকেই অসুস্থ হয়ে আইসিইউতে ভর্তি ছিলেন তিনি। শেষ রক্ষা হল না। মহাষষ্ঠীর বোধনের দিনেই প্রয়াণ হল রতন টাটার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+