দ্বিতীয় দফা ভোটে কতটা প্রস্তুত বিহার? নিরাপত্তা জোরদার, সীমান্ত সিল, তবে কি শান্তিপূর্ণ ভোট নিশ্চিত বিহারে?

বিহারে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণের আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। তারইমাঝে রবিবার সন্ধ্যায় নির্বাচনী প্রচার শেষ হতেই গোটা রাজ্য জুরে জারি হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। মঙ্গলবার ২০টি জেলার মোট ১২২টি আসনে ভোট হবে। আর এই ভোট যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয়, তা নিশ্চিত করতে রাজ্যের নিরাপত্তা বাহিনী থেকে শুরু করে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর বিশাল বাহিনীকে মাঠে নামানো হয়েছে।

বিহার পুলিশের ডিজি বিনয় কুমার জানিয়েছেন, প্রথম দফার তুলনায় এই পর্যায়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। তিনি বলেন, "প্রতিটি ধাপে নজরদারি বাড়ানো হয়েছে। বুথ থেকে জেলায়, জেলা থেকে সীমান্তবর্তী এলাকাগুলিতে সব জায়গাতেই নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।"

নির্বাচনে অংশগ্রহণকারী ২০টি জেলার মধ্যে বেশ কয়েকটি ভারত ও নেপাল, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গ সীমান্তের কাছাকাছি। তাই সীমান্তবর্তী অঞ্চলে নজরদারি আরও কঠোর করা হয়েছে।
শনিবার থেকেই আন্তর্জাতিক সীমান্ত সিল করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। আন্তঃরাজ্য সীমান্ত পয়েন্টগুলিও রবিবার রাত পর্যন্ত বন্ধ রাখা হয়েছে।

দ্বিতীয় দফার ভোটের জন্য রাজ্যজুড়ে মোতায়েন করা হয়েছে প্রায় ১,৬৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। পাশাপাশি, বুথভিত্তিক আইনশৃঙ্খলা বজায় রাখতে জেলা অনুযায়ী অতিরিক্ত বিহার পুলিশের টিমও নিয়োজিত করা হয়েছে।

১১ নভেম্বর হবে ভোটগ্রহণ, আর ফলাফল প্রকাশ হবে ১৪ নভেম্বর। এই নির্বাচনে স্থির হবে
রাজ্যে কি NDA এর তথাকথিত "ডাবল ইঞ্জিন সরকার" বজায় থাকবে, নাকি তেজস্বী যাদবের নেতৃত্বে মহাজোট ফের ক্ষমতায় ফিরে আসবে।

এর পাশাপাশি, নবাগত জন সুরাজ দলও এবার বেশ কয়েকটি আসনে তীব্র প্রতিদ্বন্দ্বিতা তৈরি করেছে, যা দুই বৃহৎ জোটের জন্য এক চ্যালেঞ্জ হয়ে উঠেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+