Lok Sabha Vote 2024: দিন রাত এক করে নির্বাচনী প্রচার, এই বয়সেও সামলাচ্ছেন কীভাবে, কী উত্তর দিলেন মোদী
বয়স নেহাত কম হয়নি। নয় নয় করে ৭০-র গোণ্ডি পেরিয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। আবারও নির্বাচনে প্রার্থী হয়েছেন তিনি। দৌড়ে বেড়াচ্ছেন প্রচারের কাছে। কখনও উত্তরে তো কখনও দক্ষিণে। কখনও পূর্বে তো কখনও পশ্চিমে। কোনও ক্লান্তি নেই।
এই বয়সেও এতো এনার্জি কোথা থেকে পাচ্ছেন তিনি। প্রশ্নের জবাবে নরেন্দ্র দামোদর দাস মোদী বলেছেন, 'পরমাত্মাই তাঁকে পরিচালনা করেন। তিনিই তাঁর সব শক্তির উৎস'। অর্থাৎ এককথায় নিজেকে ঈশ্বরের সন্তান বলেই জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। সেকারণেই এতো বয়সেও তিনি এতো পরিশ্রম করতে পারেন। কারণ ঈশ্বর তাঁকে পরিচালনা করেন।

প্রধানমন্ত্রী মোদী একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাকৎকারে বলেছেন, যতদিন তাঁর মা বেঁচে ছিলেন ততদিন তিনি মনে করতেন মা তাঁকে জন্ম দিয়েছেন। এখন তিনি মনে করেন ঈশ্বরই তাঁকে পরিচালনা করেন। ঈশ্বরের পুত্র তিনি। না হলে এই বয়সে এতো পরিশ্রম করার শক্তি পাওয়া যায় না। ঈশ্বর কোনও উদ্দেশ্য নিয়েই তাঁকে এই শক্তি দিয়েছেন বলে দাবি করেছেন তিনি।
প্রধানমন্ত্রী মোদী বলেছেন ঈশ্বর তাঁকে কোনও একটি বিশেষ উদ্দেশ্য নিয়েই এই আসনে বসিয়েছেন। তিনিই সেই কাজ করার শক্তি এবং প্রেরণা দেন। মোদী কিছু নয় সবটাই ঈশ্বরের করিশ্মা বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী মোদী। ঈশ্বরের উদ্দেশ্য পূরণের তিনি একটা মাধ্যম মাত্র এমনই দাবি করেছেন প্রধানমন্ত্রী মোদী।
তিনি আরও বলেছেন যে, সেকারণে তিনি যখন কোনও কাজ করেন মনে করেন ঈশ্বরের ইচ্ছে সেই কাজ করছেন তিনি। ঈশ্বর তাঁকে দিয়ে সেই কাজ করিয়ে নিতে চাইছেন বলেই তিনি সেই কাজটি করছেন। এই মন্তব্যের সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী মোদী বলেছেন যে,' এটা শোনার পর বিরোধীরা আমার তুমুল সমালোচনা করবেন আমি জানি। কিন্তু আমার অন্তরের অনুভূতি বলতে গেলে এটাই বলতে হবে। কারণ মা মারা যাওয়ার পর আমার এই একটা অনুভূতি তৈরি হয়েছে।'
তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে লড়ছেন মোদী। এবারও দুটি জায়গা থেকে প্রার্থী হয়েছেন তিনি। গুজরাত এবং বারাণসী। সামনেই ষষ্ঠদফার ভোট কিন্তু প্রচারে কোনও খামতি রাখেননি তিনি। একের পর এক রাজ্যে সভা করে গিয়েছেন মোদী। যখন যে রাজ্যে ভোটের দিন থেকেছে তখন সে রাজ্যে গিয়ে প্রচার করেছেন। একদিনে দুই থেকে তিন রাজ্যে গিয়েও প্রচার রোড শো করেছেন তিনি। এই বয়সে এতোটা পরিশ্রম অনেকের কাছেই অবাক করা মনে হয়েছে।












Click it and Unblock the Notifications