রাজ্যপাল শাসনই কি সহজ করল মোদীর কাজ?
বিজেপি-পিডিপি জোট সরকার ভেঙে যাওয়ার পর থেকে রাজ্যপাল শাসন জারি ছিল কাশ্মীরে। যেহেতু কোনও নির্বাচিত সরকার সেখানে ছিল না তাই সহজেই এই কাজ উদ্ধার করতে পেরেছে বিজেপি।
বিজেপি-পিডিপি জোট সরকার ভেঙে যাওয়ার পর থেকে রাজ্যপাল শাসন জারি ছিল কাশ্মীরে। যেহেতু কোনও নির্বাচিত সরকার সেখানে ছিল না তাই সহজেই এই কাজ উদ্ধার করতে পেরেছে বিজেপি। সংবিধান অনুযায়ী রাজ্যপাল শাসিত রাজ্যের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সংসদের হাতে চলে চলে আসে। আর এই সুযোগকেই কাজে লাগিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

নইলে সংবিধান সংশোধন করে ৩৭০ ধারার বিলোপ ঘটাতে হলে মোদী সরকারকে বিস্তর কাঠখড় পোড়াতে হত। প্রথমে বিধানসভা পরিষদের মাধ্যমে রাজ্যপালের কাছে প্রস্তাব পাঠাতে হত। সেই প্রস্তাব রাজ্যপাল কতটা এগিয়ে দেেবন সেটা তার সিদ্ধান্তের উপর নির্ভর করত। রাজ্যপাল সেই প্রস্তাব রাষ্ট্রপতির কাছে পাঠালে তবে গিয়ে সেটা কার্যকর হওয়ার সম্ভাবনা ছিল।
কিন্তু কাশ্মীরের ক্ষেত্রে সেসব পর্যায়ে যেতেই হয়নি মোদী সরকার। ক্ষমতা সংসদের অধীনে থাকায় সরাসরি রাজ্যসভায় প্রস্তাব পেশ করেছে সরকার। সংসদের দুই কক্ষেই বিজেপির সংখ্যা গরিষ্ঠতা থাকায় বিরোধীদের প্রতিবাদ ধোপে টেকেনি। অনায়াসেই পাস হয়ে গিয়েছে সেই প্রস্তাব। আর একবার সংসদের দুই কক্ষে কোনও সংশোধনী পাস হয়ে গেলে রাষ্ট্রপতির স্বাক্ষর যে পাওয়া যাবেই তাতে কোনও দ্বিমত থাকে না। আর সেটাই করেছে মোদী সরকার।












Click it and Unblock the Notifications