দুটি পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর ভারত অশান্ত করতে নয়া ফন্দি এঁটেছে পাকিস্তান, ইঙ্গিত ইন্টেলিজেন্স

কাশ্মীরের গোলমাল পাকাতে গিয়ে ব্যর্থ হয়েছে পাকিস্তান।

কাশ্মীরে গোলমাল পাকাতে গিয়ে ব্যর্থ হয়েছে প্রতিবেশী পাকিস্তান। সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা করেও ভারতীয় সেনার তৎপরতায় তা করতে পারছে না পাকিস্তানি জঙ্গিরা। আর সেজন্যই ভারতে নাশকতা চালাতে নতুন পরিকল্পনা করছে পাকিস্তান। এমনটাই খবর ইন্টেলিজেন্স সূত্রে। ভারতে জাত-ধর্মের ভিত্তিতে দাঙ্গা বাঁধিয়ে পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করছে ইমরান খানের সরকার। এতে জঙ্গিদের সাহায্য করছে পাকিস্তানি সেনা ও তাদের গুপ্তচর সংস্থা আইএসআই।

জঙ্গিদের কাজে লাগাচ্ছে পাকিস্তান

জঙ্গিদের কাজে লাগাচ্ছে পাকিস্তান

ইন্টেলিজেন্স সূত্রে খবর, পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবা, হিজবুল মুজাহিদিন ও জইশ-ই-মহম্মদের মতো গোষ্ঠীদের এই কাজে ব্যবহার করা হচ্ছে। এবং পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া এই নতুন পরিকল্পনার তদারকি করছেন।

প্ল্যান এ-বি ফেল পাকিস্তানের

প্ল্যান এ-বি ফেল পাকিস্তানের

পাকিস্তানের প্রথম পরিকল্পনা ছিল কাশ্মীর অশান্ত করে ভারত সরকারকে বিপাকে ফেলা। শুধু কাশ্মীর নয় ভারতের অন্যান্য প্রান্তে জঙ্গি নাশকতা ও ভারতবিরোধী মাথাকে কাজে লাগিয়ে অশান্তির পরিকল্পনা করা হয়েছিল। এরপরে আসে প্ল্যান বি। সেখানে ভাবা হয়েছিল সীমান্ত দিয়ে জঙ্গি অনুপ্রবেশ করিয়ে ভারতে হামলা চালানো হবে। তবে এই দুটির কোনওটিই সফল হয়নি। আর সেজন্যই প্ল্যান সি-র দিকে ঝুঁকেছে পাকিস্তান।

দাঙ্গা লাগানোর পরিকল্পনা

দাঙ্গা লাগানোর পরিকল্পনা

উৎসবের মরসুমে ধর্মীয় স্থান গুলিতে হামলা ও জাতিগত দাঙ্গা বাঁধানোর পরিকল্পনা করা হয়েছে। বিভিন্ন পাকিস্তানি জঙ্গি সংগঠন সেদেশের সরকারের সঙ্গে একসঙ্গে হাত মিলিয়ে এই কাজে নেমেছে বলে জানা গিয়েছে। ভারত সরকার পাকিস্তানের প্ল্যান সি-ও আটকে দেবে বলে মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+