পাঁচ বছরে বিরোধী নেতা থেকে শাসক হয়ে কতটা স্টান্স বদলেছেন নরেন্দ্র মোদী
বছরের প্রথমদিন সংবাদসংস্থা এএনআইকে সাক্ষাৎকার দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বছরের প্রথমদিন সংবাদসংস্থা এএনআইকে সাক্ষাৎকার দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই অবশ্য প্রথমবার নয়, এর আগেও জাতীয় চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছেন প্রধানমন্ত্রী। ২০১৪ সালেও একইভাবে মোদী সাক্ষাৎকার দেন। তখনের সাক্ষাৎকার ছিল এবিপি নিউজকে। একসঙ্গে তিনজন সাংবাদিককে সাক্ষাৎকার দেন মোদী। সেই সাক্ষাৎকারে মোদী পুরোপুরি প্রতিষ্ঠান বিরোধী হাওয়াকে কাজে লাগিয়ে সাক্ষাৎকার দিয়েছিলেন। কংগ্রেসের নেতৃত্বে ইউপিএ জমানার চিত্র তুলে ধরে ভোটের ময়দানে নেমেছিলেন।

মোদীর কনফিডেন্স ২০১৪-য়
গতবারে সাক্ষাৎকারের একটি অংশে মোদী দৃঢ় চিত্তে বলেন, কেউ বিজেপিকে সরকারে আসা থেকে আটকাতে পারবে না। পরে সেকথা সত্যি হয়েছিল। তিন দশক পর কেন্দ্রে কোনও সরকার পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করে। প্রথমবার বিজেপির একার সরকার হয়। যদিও তাতে এনডিএ সঙ্গীরা যোগ দিয়েছিল।

তিন দশক পরে কেন্দ্রে ইতিহাস
এর আগে ১৯৮৪ সালে ইন্দিরা গান্ধীর প্রয়াণের পর রাজীব গান্ধী একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেন। তারপর তিন দশক পরে একা মোদীর নেতৃত্বে সরকার গঠিত হয় কেন্দ্রে।

বিরোধী থেকে শাসক
পাঁচ বছর পেরিয়ে ২০১৯ সালে বছরের প্রথমদিনে এএনআইকে যে সাক্ষাৎকার মোদী দিয়েছেন তাতে ততটা আগ্রাসী মনে হচ্ছে না মোদীকে। তবে তিনি বলেছেন, এদেশে যে দলকে মানুষ এখনও বিশ্বাস করে, তাঁরা হল বিজেপি।

অবস্থান বদল মোদীর
ফলে বোঝাই যাচ্ছে মোদীর স্টান্স বদলেছে সময়ের সঙ্গে সঙ্গে। ২০১৪ সালে তিনি কংগ্রেসের ব্য়র্থতায় ফোকাস করে তথ্য দিয়েছিলেন। আর ২০১৯ সালে এসে নিজের স্বপক্ষে তথ্য পেশ করছেন। বিভিন্ন বিতর্ককে পাশ কাটিয়ে যেতে চাইছেন।

এখনও অ্যাডভান্টেজ মোদীর
আগের বারের সঙ্গে এবারের ভোটে যদি কোনও মিল থাকে তাহলে তা হল - এবারও কোনও বড় বিরোধী মুখ এখনও তৈরি হয়নি যিনি মোদীর সামনে দাঁড়াতে পারেন। বিজেপির এবারও তিনিই প্রধানমন্ত্রী পদের মুখ। বিরোধীরা এখনও হাতড়ে বেড়াচ্ছেন।

নিজের অবস্থান ব্যাখ্যা মোদীর
ফলে বিরোধী মোদী শাসক হয়ে অবস্থান পাল্টেছেন। কয়লা, হাউজিং, ২জি, আদর্শ কেলেঙ্কারি সহ একাধিক নানা দুর্নীতি নিয়ে একসময়ে তিনি কংগ্রেসকে নিশানা করেছেন। আর এখন রাফালে, নোট বাতিল সহ নানা ইস্যুতে নিজেদের বাঁচাতে কোমর বেঁধেছেন।












Click it and Unblock the Notifications