হঠাৎ Vande Bharat Express Train টিকিট বাতিল করলে জানেন কত টাকা ফেরত পাবেন? চমকে দেবে অঙ্কটা

Vande Bharat Express Train: ভারতীয় রেল (Indian Rail) ট্র্যাকে সফল বন্দে ভারত এক্সপ্রেস! অন্যান্য ট্রেনের তুলনায় এই ট্রেনের টিকিটের দাম তুলনামূলক অনেকটাই বেশি। তাতে কি! দেশের প্রথম সেমি বুলেট চড়ার ভিড় নজর কেড়েছে রেল আধিকারিকদের। আর তাই খুব শীঘ্রই বন্দে ভারত এক্সপ্রেসের নতুন ভেরিয়েন্ট লঞ্চ করতে চলেছে ভারতীয় রেল। চলবে স্লিপার ভার্সন।

এখন যেটি চলছে তাতে দুটি ক্লাস আছে। একটি এসি চেয়ারকার অপরটি এক্সিকিউটিভ ক্লাস। স্লিপার চলে এলে যাত্রীরা আরও দূর পর্যন্ত শুয়ে শুয়ে পর্যন্ত যাত্রা করতে পারবেন। বর্তমানে গোটা দেশে মোট ১০৮ টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন (Vande Bharat Express Train) ৫৪ টি আলাদা আলদা রুটে ছুটছে।

Vande bharat

  • Vande Bharat Express Train: হঠাৎ বন্দে ভারতের টিকিট বাতিল করলে কী হবে?

এমন বহু রুট আছে সেখানে আগে থেকে টিকিট কাটলেও পাওয়া যায় না। অনেক সময় আবার টিকিট কেটেও যাত্রা করা সম্ভব হয় না। ফলে বাতিল করতে হয় টিকিট! তাহলে কীভাবে পাবেন ফেরতের টাকা? কতটা পর্যন্ত পাওয়া যায়?

নিয়ম বলছে, আপনাকে যদি হঠাত করে টিকিট বাতিল করতে হয়, তাহলে পুরো টাকা ফেরত পাবেন না। ক্যান্সেলেশন চার্জ কেটে নেবে রেলওয়ে। এই চার্জ ট্রেনের ক্লাস এবং টিকিট বাতিলের সময়ের উপর নির্ভর করে। একই ভাবে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনেরও টিকিট বাতিল করলে দিতে হবে কেন্সেলেশন চার্জ।

একই ভাবে কোন ক্লাসে যাত্রা করছেন এবং কোনও সময় টিকিট বাতিল করছেন সেই হিসাবে বাতিল চার্জ নেবে রেল। বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে (Vande Bharat Express Train) টিকিট বাতিলের জন্য কত টাকা নেওয়া হয় এক নজরে জেনে নিন-

  • Vande Bharat Express Train: টিকিট বাতিলের চার্জ

যদি আপনি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে (Vande Bharat Express Train) যাত্রার ৪৮ ঘণ্টা আগে টিকিট বাতিল করেন তাহলে ২৪০ টাকা কেন্সেলেশন চার্জ দিতে হবে। এই চার্জ এসি চেয়ার কার এবং এক্সিকিউটিভ ক্লাসের জন্য সমান।

আপনি যদি ভ্রমণের ৪৮ ঘণ্টা থেকে ১২ ঘন্টা আগে টিকিট বাতিল করেন তবে আপনাকে মোট ভাড়ার ২৫ শতাংশ এবং ন্যূনতম ফ্ল্যাট বাতিলের চার্জ দিতে হবে। একই ভাবে ট্রেন ছাড়ার ১২ ঘণ্টা থেকে চার ঘণ্টার মধ্যে টিকিট বাতিল করেন তাহলে মোট ভাড়ার ৫০ শতাংশ রেল কেটে নেবে। একই সঙ্গে মিনিয়াম ফ্ল্যাট কেন্সেলেশন চার্জ দিতে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+