Budget 2025 for Indian Defense: চিন-পাকিস্তান, দোসর বাংলাদেশ, এই তিন দেশকে সামলাতে জানেন কত বাজেট বরাদ্দ হল?

Defense Budget 2025: একদিকে চিন (China) অন্যদিকে পাকিস্তান (Pakistan)! বর্তমানে বাংলাদেশ (Bangladesh) ইস্যুতে চিন্তা বেড়েছে নরেন্দ্র মোদী সরকারের। কার্যত তিন শত্রু দেশ ঘিরে রয়েছে ভারতকে। আর এক সঙ্গে তিন শত্রুকে জবাব দিতে প্রতিরক্ষা ক্ষেত্রে আরও শক্তিশালী হওয়া প্রয়োজন। আর সেই গুরুত্ব বুঝেই এই সেক্টরে বিপুল বরাদ্দ করল নরেন্দ্র মোদী সরকার। আগামী অর্থবছরের জন্য আজ শনিবার আর্থিক বাজেট পেশ করলেন নির্মলা সীতারমন। সেখানে বেশ কিছু ছাড়ের ঘোষণা করা হয়েছে।

একই সঙ্গে প্রতিরক্ষা কেন্দ্রকে সমান গুরুত্ব দেওয়া হয়েছে। সেই মতো এবারের বাজেটে (Defence Budget 2025) দেশের প্রতিরক্ষা ক্ষেত্রে ৬.৮ লাখ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

Budget 2025 for Indian Defense

  • Defence Budget 2025: আর কি পেল ডিফেন্স সেক্টর

বরাবর প্রতিরক্ষা ক্ষেত্রকে বিশেষ নজর দিয়ে থাকে নরেন্দ্র মোদী সরকার। এবারও বাজেটে (Defence Budget 2025) বিপুল বরাদ্দ করা হয়েছে। সেই মতো ডিফেন্স সেক্টরে এবার মোট ৬.৮ লাখ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তথ্য অনুযায়ী, এই বাজেট আনুমানিক জিডিপির ১ দশমিক ৯১ শতাংশ। ৬.৮ লাখ কোটি টাকার প্রতিরক্ষা বাজেটের মধ্যে 1.8 লাখ টাকা ক্যাপিটল বাজেটের জন্য রাখা হয়েছে। এই অর্থ থেকে বিভিন্ন ধরনের সমরাস্ত্র, বিমান, যুদ্ধ জাহাজ কেনা হবে। আরও আধুনিক ভাবে সেনাবাহিনীকে করা হবে আরও শক্তিশালী।

  • Defence Budget 2025: কত বছর কত ছিল বাজেট?

গত বছর ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে (Defence Budget 2025) মোট 6.21 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। গৎ 2023-24 এর অর্থবছরের তুলনায় 4.79 শতাংশ বরাদ্দ বেশি ছিল। মোট ৫.৯৪ লক্ষ কোটি টাকার বাজেট বরাদ্দ করা হয়েছিল। এবার সব মিলিয়ে প্রায় ৬০ হাজার কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ করা হয়েছে। অর্থাৎ প্রত্যেক বছরই সেনাবাহিনীকে শক্তিশালী করতে বাড়ানো হচ্ছে বরাদ্দের পরিমান।

  • Defence Budget 2025: অন্য দেশের বাজেট বরাদ্দ কেমন?

বলে রাখা প্রয়োজন, প্রতিবেশী চিন প্রতিরক্ষা ক্ষেত্রে গত কয়েক বছরে ব্যাপক উন্নতি করেছে। বেড়েছে শক্তি। গত বছর ২২৫ মার্কিন ডলার বরাদ্দের ঘোষণা করে সে দেশ। অন্যদিকে গত বছর পাকিস্তান প্রতিরক্ষা ক্ষেত্রে মাত্র 1.8 লাখ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখে। ভারতের প্রতিরক্ষা বাজেটের ক্ষেত্রে (Defence Budget 2025) ধারে কাছে নেই বাংলাদেশ। এরপরেও সীমান্তে দাঁড়িয়ে ভারতকে হুমকি কীভাবে?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+