Ambani Wedding: ছোট ছেলের বিয়েতে কত টাকা খরচ করলেন মুকেশ আম্বানি?
মুকেশ আম্বানির ছোট ছেলে মুকেশ আম্বানির বিয়ে আজ। এই হাইভোল্টেজ বিয়ের অনুষ্ঠানে নজর রয়েছে গোটা বিশ্বের। সাত মাস ধরে চলছে বিয়ের অনুষ্ঠান। হলিউড-বলিউজের তারকা সমাবেশে হচ্ছে বিশাল অনুষ্ঠান।
রিহানা থেকে জাস্টিন বিবার, পিট বুল থেকে শুরু করে কিম কার্দাশিয়ান সকলেই যোগ দিয়েছেন আম্বানির ছোট ছেলের বিয়েতে। তার সঙ্গে রাজনৈতিক নেতারাও রয়েছেন। আবার বলিউডের তাবর সেলিব্রিটিরাও রয়েছেন। হলিউড বলিউডের তারকা খচিত এই বিয়ের অনুষ্ঠানে কাজেই খরচ করতে কোনও কার্পণ্য করেননি তিনি।

মার্চ মাসে জুনাগড় থেকে শুরু হয়েছিল অনন্ত-রাধিকার প্রি ওয়েডিং সেরিমনি। সেখানে পারফর্ম করেছিলেন হলিউডের পপ তারকা রিহানা। উপস্থিত ছিলেন মার্ক জুকেরবার্গ থেকে শুরু করে বিল গেটস সহ একাধিক বিদেশি অতিথি। তাছাড়া বলিউড তারকারা তো ছিলেনই। তিন দিন ধরে চলেছিল সেই সেলিব্রেশন।
তারপরে দ্বিতীয় প্রি ওয়েডিং সেলিব্রেশন শুরু হয় ফ্রান্সে। সেখানে ক্রুজে পার্টি করেন আম্বানিরাও। সেখানেও পারফর্ম করেছে হলিউড পপ তারকা পিট বুল, জাস্টিন বিবেরকা। তারপরে বিয়ের আসল অনুষ্ঠানের সেলিব্রেশন শুরু হয়েছে। সেখানেও হলিউড-বলিউড তারকাদের ছড়াছড়ি।
জানা গিয়েছে ৪০০০ থেকে ৫০০০ কোটি টাকা খরচ করেছেন তাঁরা। আম্বানিদের সম্পদের ০.০৫ শতাংশ খরচ হয়েছে এই বিয়েতে। মুকেশ আম্বানির সম্পত্তির পরিমাণ ১০,২৮,৫৪৪ কোটি টাকা। তার মধ্যে ৫০০০ কোটি টাকা যদি ছেলের বিয়েতে তিনি খরচ করেন তাহলে সেটা সম্পত্তি সিন্ধুর একটি বিন্দু মাত্র খরচ করেছেন তিনি।
আজ ১২ তারিখ অনন্ত-রাধিকার বিয়ের মূল অনুষ্ঠান। দুপুর ৩টের সময় রওনা দেবে বরযাত্রী। যাত্রি ৮টায় হবে বরমালা আর রাত সাডে ৯টায় হবে মূল বিয়ের অনুষ্ঠান। ইতিমধ্যেই আম্বানিদের বিয়ে উপলক্ষ্যে ভিভিআইপিরা বাণিজ্য নগরিতে আসতে শুরু করে দিয়েছেন। কিম কার্দাশিয়ান পৌঁছে গিয়েছেন মুম্বইয়ে। কাম ডাউন গান খ্যাতে রেমাও পৌঁছে গিয়েছে মুম্বইয়ে।
অন্যদিকে গতকাল রাতেই মুম্বইয়ে পৌঁছেছেন প্রয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাস। আবার শাহরুখ খানও পৌঁছেছেন মুম্বইয়ে। শোনা যাচ্ছে গলিউড থেকে আরও অনেকেই আসছেন আম্বানিদেরক ছেলের বিয়েতে যোগ দিতে। সকাল থেকে জমজমাট মুম্বইয়ের বিকেসি কমপ্লেক্স। সেই রাস্তা আগামী ১৫ তারিখ পর্যন্ত এড়িয়ে চলারক নির্দেশ দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications