কত টাকা নিয়েছেন মোদীর থেকে?, সাংবাদিককে আক্রমণ সোমনাথ ভারতীর

কমিশনের কাছে ভারতী হাজির না হওয়ার তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চলেছে কমিশন। নওয়াজ জঙ্গ-এ সঙ্গে দেখা করার কথা ভাবছে কমিশন। ঘটনার ব্যাখ্যা করে হাজিরা না দেওয়ার জন্য এফআইআর দায়ের করার দাবি জানাবে মহিলা কমিশন।
এই বিতর্ক যেতে না যেতেই মিডিয়ার একাংশকে আক্রমণ করে ফের বিপাকে পড়লেন ভারতী। শুক্রবার এক সাংবাদিকের প্রশ্নে সংযম হারিয়ে ফেলেন ভারতী। তিনি মিডিয়াকে বিজেপি নেতা নরেন্দ্র মোদীর থেকে ঘুষ খাওয়ার জন্য অভিযুক্ত করেন। কমিশনের কাছে নিজে না গিয়ে কেন আইনজীবী পাঠালেন এই প্রশ্ন করতেই রেগে ওঠেন ভারতী, বলেন,"মোদীর থেকে কত টাকা নিয়েছেন?"
একের পর এক ঘটনায় দলের ভাবমূর্তি যখন সঙ্কটে তখন বারবার বিতর্কিত মন্তব্য করে কেন দলের উপর আরও চাপ বাড়াচ্ছেন ভারতী তা নিয়ে প্রশ্ন তুলেছেন দলেরই একাংশ। তবে প্রকাশ্যে এবিষয়ে কেউই মুখ খুলতে চাইছেন না।












Click it and Unblock the Notifications