কেন্দ্রীয় বাজেট: সীতারমনের বাজেটকে কত নম্বর দিলেন প্রাক্তন অর্থমন্ত্রী চিদাম্বরম?

প্রাক্তন অর্থমন্ত্রী তথা কংগ্রেস নেতা পি চিদাম্বরম শনিবার নির্মলা সীতারমনের উপস্থাপিত বাজেটটিকে ০ থেকে ১-এর মধ্যে নম্বর দিলেন। এরপর অবশ্য প্রাক্তন অর্থমন্ত্রী বলেন, 'আমি নিশ্চিত যে এই বাজেট থেকেই একটি ধারনা তৈরি করে বিজেপির কট্টর সমর্থক বা কর্মীরা জনগণের কাছে পৌঁছে যাবেন।'

বাজেটকে কটাক্ষ চিদাম্বরমের

বাজেটকে কটাক্ষ চিদাম্বরমের

এরপর কটাক্ষের সুরে বাজেট নিয়ে ব্যঙ্গ করতে ছাড়েননি চিদাম্বরম। তিনি বলেন, 'সাম্প্রতিক বছরে কোনও অর্থমন্ত্রীর দেওয়া সব থেকে দীর্ঘ বাজেট ভাষণ ছিল এটি। ১৬০ মিনিট ধরে ভাষণ চলে। আপনারা যদি সবাই ক্লান্ত হয়ে গিয়ে থাকেন তবে আমি আপনাদের দোষারোপ করব না। ২০২০-এর বাজেটের মাধ্যমে কী বার্তা দেওয়া হয়েছে তা বুঝতে আমি পুরোপুরি ব্যর্থ। আমি এই বক্তব্যে কোনও স্মরণীয় ধারনা, বা মন্তব্য মনে করতে পারছি না।'

বাজেট উপস্থাপন

বাজেট উপস্থাপন

শনিবার অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ তাঁর দ্বিতীয় বাজেট উপস্থাপন করলেন সংসদে। বাজেট উপস্থাপনের আগে তিনি মোদী সরকারের সাফল্যের খতিয়ান তুলে ধরেন তাঁর বক্তব্যে। এরপর পণ্ডিত দীননাথ করের লেখা কাশ্মীরি ভাষায় একটি কবিতা পাঠ করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন৷ কবিতাটির মানে, আমাদের দেশ একটা ফুলের বাগানের মতো৷ আমাদের দেশ ডাল লেকে পদ্ম ফুল যেমন ফোটে সেরকম৷ যুবকদের গরম রক্তের মতো৷ আমার দেশ, তোমার দেশ, আমাদের সবার দেশ পৃথিবীর সবথেকে সুন্দর দেশ৷ এরপরেই বিজেপি সাংসদরা অর্থমন্ত্রীর কবিতা পাঠের প্রশংসায় করতালিতে সংসদ ভবন ভরিয়ে দেন।

সরকারের কাজের খতিয়ান

সরকারের কাজের খতিয়ান

অর্থমন্ত্রী বলেন, '২০১৯ সালের মে মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবারও সরকার গঠনের জন্য বিশাল জনাদেশ পেয়েছিলেন। নতুন উদ্দমের সাথে তাঁর নেতৃত্বে আমরা জনগণের সেবায় প্রতিশ্রুতিবদ্ধ। ভারতের জনগণ শুধুমাত্র রাজনৈতিক স্থিতিশীলতার জন্যেই নয় বরং আমাদের অর্থনৈতিক নীতির প্রতি বিশ্বাসের ফলেই আমাদের বেছে নিয়েছে।'

বড় ধাক্কা খআয় শেয়ার বাজার

বড় ধাক্কা খআয় শেয়ার বাজার

এদিকে সীতারমনের বাজেট আস্থা বাড়াতে পারল না ব্যবসায়ীদের। বাজেট চলাকালীনই বড় ধাক্কা খায় শেয়ার বাজার। শেষ পর্যন্ত বাজার বন্ধ হওয়ার সময়ে ৯৮৭ পয়েন্ট পড়ে সেনসেক্স। নিফটি পড়ল ৩৮০ পয়েন্ট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+