ভারতে ওয়াকফ বোর্ডের হাতে কত জমি আছে? কারা সবচেয়ে বেশি দান করেছিলেন জানেন?
ওয়াকফ আইন, ১৯৯৫ সংশোধন করার লক্ষ্যে সংসদে পেশ করা হয় ওয়াকফ (সংশোধনী) বিল (Waqf Amendment Bill)। ওয়াকফ বোর্ডগুলির কাজকর্মে আরও স্বচ্ছতা নিশ্চিত করতে এবং এই সংস্থাগুলিতে মহিলাদের বাধ্যতামূলক অন্তর্ভুক্তি নিশ্চিত করার জন্য এই বিল আনা হচ্ছে বলে দাবি।
এই আবহে ইতিমধ্যেই তোলপাড় রাজ্য-রাজনীতি। তবে মুসলিম সম্প্রদায়ের একাংশ এর বিরোধিতায় সরব হয়েছে। কিন্তু কী এই ওয়াকফ? ওয়াকফ সম্পত্তিই বা কী? ভারতে ওয়াকফ বোর্ডকে কে সবচেয়ে বেশি জমি দান করেছেন? বিস্তারিত জেনে নিন-

ওয়াকফ (Waqf) হল মুসলিম আইন দ্বারা স্বীকৃত ধর্মীয়, ধার্মিক বা দাতব্য উদ্দেশ্যে স্থাবর বা অস্পাবর সম্পত্তির স্থায়ী উৎসর্গ। ওয়াকফ সম্পত্তি ইসলাম ধর্মালম্বীদের দ্বারা দান করা হয়। যা বোর্ডের সদস্যদের দ্বারা পরিচালিত হয়। প্রত্যেক রাজ্যের একটি ওয়াকফ বোর্ড রয়েছে। এটি একটি আইনি সংগঠন, যা সম্পত্তি অর্জন, ধারণ এবং হস্তান্তর করার ক্ষমতা রাখে।
ওয়াকফ বোর্ড দেশ জুড়ে ৮.৭ লক্ষ সম্পত্তির ৯.৪ লক্ষ্য একর জমি নিয়ন্ত্রণ এবং পরিচালনা করে। যার আনুমানিক মূল্য ১.২ লক্ষ কোটি টাকা। ফলস্বরূপ ওয়াকফ বোর্ড ভারতের তৃতীয় বৃহত্তম জমির মালিক। ভারতে ৩০ টি ওয়াকফ বোর্ড রয়েছে।
২০২২ সালে ডিসেম্বর পর্যন্ত ওয়াকফ বোর্ড (Waqf Board) ভারতের তৃতীয় বৃহত্তম জমির মালিক হিসেবে স্বীকৃত। যার প্রায় ৮৭২,০০০ নিবন্ধিত খবর সম্পত্তি রয়েছে। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, বোর্ডের মালিকানাধীন মোট জমি ৯৪০০০০ একর ছাড়িয়ে যাওয়ার অনুমান করা হয়েছে।
এই সম্পত্তিগুলির মধ্যে রয়েছে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, কবরস্থান এবং ধর্মীয় সম্প্রদায়গত ব্যবহারের জন্য নির্ধারিত কিছু জমি। ভারতের ওয়াকফ সম্পত্তিগুলি মূলত মুসলিম শাসক, সুফি সাধক, ধনী ব্যবসায়ী এবং ধর্মীয় নেতাদের দ্বারা দান করা হয়। যারা মসজিদ, দরগা, মাদ্রাসা এবং সমাজকল্যাণের জন্য বিশাল সম্পত্তি দান করেছেন।
ওয়াকফ ইসলামী আইনের অধীনে ধর্মীয় বা দাতব্য উদ্দেশ্যে (For religious or charitable purposes) একচেটিয়াভাবে সংরক্ষিত সম্পত্তি পরিচালনা করে। বলা হয়, একবার কোনো সম্পত্তি ওয়াকফ হিসেবে চিহ্নিত হয়ে গেলে এটি দাতার কাছ থেকে আল্লাহর কাছে স্থানান্তরিত হয়। যা এদিকে অপরিবর্তনীয় করে তোলে।
"ওয়াকফ" শব্দটি আরবি শব্দ "ওয়াকুফা" থেকে এসেছে। এর অর্থ ঈশ্বরের নামে উৎসর্গীকৃত বা জনকল্যাণের জন্য বরাদ্দকৃত অর্থ। ভারতীয় ওয়াকফ প্রশাসন মূলত স্বায়ত্তশাসিত, যেখানে পাকিস্তান এবং বাংলাদেশে এটি সরকার দ্বারা নিয়ন্ত্রিত। ভারতীয় ওয়াকফ আইন (Indian Waqf Act) সংখ্যালঘু অধিকারের সাথে সম্পর্কিত যেখানে পাকিস্তান এবং বাংলাদেশে এটি ইসলামী শাসনব্যবস্থার অধীনে পড়ে।
ভারতে ওয়াকফের শীর্ষ দাতারা-
রিপোর্ট অনুযায়ী দিল্লি, হায়দ্রাবাদ, লখনউ এবং অজমেরে সবচেয়ে বেশি ওয়াকফ সম্পত্তি রয়েছে। তবে ওয়াকফকে জমি দান করার নিরিখে প্রথম স্থানে রয়েছে হায়দ্রাবাদের নিজাম। নিজামের পুরো কথা হলো নিজাম উল মুলক। হায়দ্রাবাদে ১০ জন নিজাম রয়েছেন। প্রথম মীর কামরুদ্দিন খান (১৭২৪-১৭৪৮) এবং শেষ নিজাম ছিলেন মীর ওসমান আলী খান। তবে নিজাম সপ্তম আসাফ জা নিজেই ১০০০ একর জমি দান করেছিলেন ওয়াকফকে। এছাড়াও নিজাম ওসমান আলী তিরুপতি মন্দির এবং অমৃতসরের স্বর্ণ মন্দিরের মতো বিখ্যাত মন্দিরগুলিতেও প্রচুর দান করেছিলেন।
সম্রাট আকবর শাহজাহান এবং ঔরঙ্গজেবের মত মুঘল শাসকরা দিল্লি, আগ্রা এবং হায়দ্রাবাদের ধর্মীয় স্থানগুলির জন্য ওয়াকাফ সম্পত্তিতে উল্লেখযোগ্য জমি দান করেছিলেন। জাহানারা বেগমের মতো বিশিষ্ট মহিলা ব্যক্তিত্বও ওয়াকফে উল্লেখযোগ্য সম্পত্তি দান করেছিলেন।
এরপর হজরত নিজামুদ্দিন আউলিয়া (দিল্লি) এবং খাজা মইনুদ্দিন চিশতি (অজমের) সহ সুফি সাধকদের অনুসারীরা তাদের মাজারগুলিতে বিশাল সম্পত্তি দান করেছিলেন। সালার মাসুদ গাজী (বাহরাইচ) এবং বাবা ফরিদ (পাঞ্জাব) এর দরগাগুলিতে অন্যান্য উল্লেখযোগ্য অবদান ছিল।
উল্লেখযোগ্য দাতাদের মধ্যে রয়েছেন প্রাক্তন উপরাষ্ট্রপতি আব্দুল হামিদ আনসারি এবং উইপ্রোর মালিক আজিম প্রেমজি। যিনি শিক্ষা ও স্বাস্থ্যের জন্য ওয়াকফ সম্পত্তিতে অবদান রেখেছিলেন। দেওবন্দ এবং নদওয়াতুল উলামার মতো প্রতিষ্ঠানগুলি তাদের কার্যক্রমকে সমর্থন করার জন্য যথেষ্ট অনুদান পেয়েছিল।
প্রসঙ্গত, এর আগে ভারতের ওয়াকফ বোর্ডের সদস্য হতে পারতেন না অমুসলিম সদস্যরা। মূলত, এটি একটি স্বতন্ত্র, স্বশাসিত কমিটি ছিল। তবে সংশোধনী বিলে এই বিষয়ে পরিবর্তন আনা হয়েছে। সেইসঙ্গে ওয়াকফ জমির বিষয়ে সিদ্ধান্ত নিতে স্থানীয় প্রশাসনকেও শামিল করার কথা বলা হয়েছে পাশ হওয়া সংশোধনী বিলে।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications