করোনার আঘাতে জানেন বিশ্বে কতজন ভারতীয়ের মৃত্যু হয়েছে? সংখ্যা চমকে দেওয়ার মতো

গোটা বিশ্বজুড়ে কার্যত হামলা চালিয়ে করোনা ভাইরাস। প্রথমে করোনা এবং পরবর্তীকালে একের পর এক নয়া ভ্যারিয়েন্ট বিশ্বের একাধিক দেশে মারাত্মক আকার নিয়েছে। সম্প্রতি ওমিক্রনে বিশ্বের বহু দেশই নতুন করে মৃত্যু মিছিল দেখেছে। আর সেই ত

গোটা বিশ্বজুড়ে কার্যত হামলা চালিয়ে করোনা ভাইরাস। প্রথমে করোনা এবং পরবর্তীকালে একের পর এক নয়া ভ্যারিয়েন্ট বিশ্বের একাধিক দেশে মারাত্মক আকার নিয়েছে। সম্প্রতি ওমিক্রনে বিশ্বের বহু দেশই নতুন করে মৃত্যু মিছিল দেখেছে। আর সেই তালিকায় রয়েছেন বহু ভারতীয়ও।

সংখ্যা চমকে দেওয়ার মতো

এক লিখিত জবাবে এমনটাই জানিয়েছেন বিদেশ প্রতিমন্ত্রী বি মুরলিধরণ। তাঁর দাবি, বিদেশে বসবাসকারী এমন ৪৩৫৫ জন প্রবাসী ভারতীয়ের মৃত্যু হয়েছে করোনা ভাইরাসের কারণে।

এই বিষয়ে বিস্তারিত জানাতে গিয়ে আজ শুক্রবার সরকার জানায়, বিশ্বের ৮৮টি দেশে ৪৩৫৫ জন প্রবাসী ভারতীয়ের মৃত্যু হয়েছে। আর এর মধ্যে সবথেকে বেশি মৃত্যু হয়েছে সৌদি আরবে। সরকারের দেওয়া তথ্য অনুযায়ী শুধুমাত্র সৌদিতেই ১২৩৭ জনের মৃত্যু হয়েছে। আর ঠিক এরপরেই রয়েছে সংযুক্ত অরব আমিরাত।

রাজ্যসভাতে লিখিত এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বি মুরলিধরণ এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানিয়েছেন।

কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, সৌদিতেই ১২৩৭ জনের মৃত্যু হয়েছে, সংযুক্ত অরব আমিরাতের করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৮৯৪ জনের। কুয়েতে ৬৬৮, ওমান ৫৫৫, বহরীনে ২০৩ জনের মৃত্যু হয়েছে। শুধু তাই নয়, মৃত্যু হয়েছে আমেরিকা এবং রাশিয়াতেও।

তথ্য অনুযায়ী যথাক্রমে পাঁচজন এবং ১৫ জনের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে। অন্যদিকে কাতারে ১১৩, মালোয়েশিয়া ১৮৬ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী। শুধু তাই নয়, বিদেশ প্রতিমন্ত্রী জানিয়েছেন, মৃতদের মধ্যে অন্তষ্ঠীর জন্যে ১২৭টি মৃতদেহ মাত্র আনা হয়েছে ভারতে।

তবে এর মধ্যেও স্বস্তির খবর হল, ভারতে ধীরে ধীরে কমতে শুরু করেছে করোনা সংক্রমণ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+