Vande Bharat Express: বন্দে ভারত থেকে মোদী সরকারের একদিনে ঠিক কত আয় জানেন? চমকে যাবেন
Vande Bharat Express: ভারতীয় রেলে গতি এনেছে বন্দে ভারত! দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দ্রুত পৌঁছানোর ক্ষেত্রে এই ট্রেনই যাত্রীদের ভরসার হয়ে উঠেছে। হাওড়া সহ দেশের একাধিক বড় স্টেশন থেকে শুরু হয়ে গিয়েছে বন্দে ভারতের পরিষেবা।
আগামী অর্থ বছরে দেশের প্রত্যেক রুটে এই ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেলমন্ত্রক। কিন্তু জানেন কী বন্দে ভারতে (Vande Bharat Express) একদিনে মোদী সরকারের ঠিক কত টাকা রোজগার! সংখ্যাটা শুনলে চমকে যাবেন।

Vande Bharat Express: ১৫ ফেব্রুয়ারি প্রথম এই ট্রেনের সূচনা
২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারি প্রথম এই ট্রেনের (Vande Bharat Express) সূচনা হয়। এরপর ধীরে ধীরে ২৪ টি রাজ্য এবং কেন্দ্রশাসিত প্রদেশে প্রায় ১০২ টি সেমি বুলেট চলছে। রেল আধিকারিকরা বলছেন, এখনও পর্যন্ত ২ কোটিরও বেশি মানুষ বন্দে ভারতে সফর করেছেন।
শুধু তাই নয়, গত ২০২৩-২৪ অথ বছরে পৃথিবীকে ৩১০ চক্কর লাগানো কিমি পর্যন্ত ছুটেছে বলেও দাবি রেলের। মোদী সরকারের অন্যতম বড় সাফল্য বন্দেভারত। এমনটাই মনে করা হয়। কিন্তু জানেন কী এই ট্রেন চালিয়ে মোদী সরকারের ঠিক কত টাকা রোজগার হয়? সম্প্রতি তথ্য জানার অধিকার আইনে এমনই তথ্য জানতে চাওয়া হয়। আর তাতে চাঞ্চল্যকর তথ্য সামনে আসে।
Vande Bharat Express: কত টাকা রাজস্ব আয়
মধ্যপ্রদেশের এক বান্সিদা চন্দ্রশেখর সম্প্রতি রেলের কাছে আইটিআরের মাধ্যমে এমনই তথ্য জানতে চান। গত দু'বছর ধরে বন্দে ভারত (Vande Bharat Express) চলছে। ঠিক কত টাকা রাজস্ব আয় হয়েছে তা জানতে চান। বন্দে ভারত চালিয়ে কোনও লাভ কিংবা ক্ষতি হয়েছে কিনা তাও জানতে চান।
Vande Bharat Express: ঠিক কত টাকা রোজগার?
জবাবে রেলমন্ত্রক জানায়, নির্দিষ্ট রেল থেকে ঠিক কত টাকা রোজগার হয়েছে সে বিষয়ে আলাদা কোনওই রেকর্ড রাখা হয় না। কিন্ত্য বন্দে ভারতে (Vande Bharat Express) ঠিক কতজন যাত্রা করেছেন এবং অন্যান্য ট্রেনগুলি কত যাত্রা রেকর্ড করেছে তা রেকর্ড রাখা হয় বলে জানায় রেলমন্ত্রক।
নির্দিষ্ট রাজস্ব সংখ্যা তথ্য রাখা হয় না বলে আইটিআর রিপোর্টে জানায় রেলমন্ত্রক। যদিও এক রিপোর্ট বলছে, বিলাসপুর-নাগপুর বন্দে ভারত ট্রেন চালাতে গত বছরে ৪০ কোটি খরচ হয়েছে। কিন্তু মোট প্রায় ২৫ কোটি টাকা বলে দাবি ওই রিপোর্টে।












Click it and Unblock the Notifications