তৃতীয় ঢেউ নিয়ে কতটা রয়েছে ভয়, কতটা উঠতে পারে করোনা গ্রাফ? বিশ্লেষণে বিশেষজ্ঞরা
তৃতীয় ঢেউ নিয়ে কতটা রয়েছে ভয়, কতটা উঠতে পারে করোনা গ্রাফ? বিশ্লেষণে বিশেষজ্ঞরা
দেড় বছরের বেশি সময় ধরে ভারতের বুকে দাপিয়ে বেড়াচ্ছে মারণ করোনা। এদিকে দ্বিতীয় ঢেউ থিতু হতে না হতেই গোটা দেশে নতুন করে উঁকি দিতে শুরু করেছে করোনার তৃতীয় ঢেউ। এমনকী উদ্বেগ বেড়েছে শিশুদের নিয়েও। অনেকেই বলছেন তৃতীয় ঢেউয়ের কারণেই সর্বাধিক সংক্রমিত হতে পারে শিশুরাই। যদিও আশঙ্কার আবহেই এবার নতুন আশার কথা শোনাতে দেখা গেল ভাইরোলজিস্ট ডাঃ গগনদীপ কং-কে। যদিও সেই সঙ্গে আশঙ্কার কথাও শোনাতে দেখা যায় তাঁকে।

কতটা রয়েছে ভয়
তাঁর দাবি ঠিক যেভাবে দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছিল সেই ভাবেই অবশ্যম্ভাবী রূপে আসবে তৃতীয় ঢেউ। কিন্তু এর তীব্রতা কতটা হবে তা রয়েছে আমাদের হাতেই। এর জন্য শুরুতেই তিনি শিশুদের করোনা টিকাকরণের উপরেও জোর দেন। অন্যদিকে বেশি টিকাকরণে যে তৃতীয়কে রোখার সম্ভাবনাও বেশি রয়েছে তাও বলেন তিনি। একইসাথে যথাযথ ভাবে করোনা বিধি পালনের উপরেও বিশেষ নজর দেওয়ার কথা বারবার বলেন তিনি।

কী বলছেন বিশেষজ্ঞরা
এদিকে এই প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, "আমাদের টিকা দেওয়ার পরিমাণ প্রতিদিন বাড়ছে। এটাই সবথেকে বড় আশার কথা। আমাদের এই মুহূর্তে এটাই প্রধান লক্ষ্যমাত্রা হওয়া উচিত। চেষ্টা করতে হবে যত বেশি সংখ্যক মানুষকে করোনা টিকা দেওয়ার। যাতে আমরা মানুষকে যতটা বেশি সম্ভব সুরক্ষা দিতে পারি সেদিকে মনোনিবেশ করা প্রয়োজন রয়েছে। একাধিক গাণিতিক মডেল ও পরিসংখ্যানের দিকে চোখ রাখলে দেখা ইতিমধ্যেই তৃতীয় ঢেউয়ের পূর্বাভাস দেখা যাচ্ছে। তবে সেই বিষয়ে আরও সতর্ক থাকতে হবে। তবে মডেল গুলি নিয়েও আরও গবেষণার প্রয়োজন রয়েছে।"

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান
এদিকে টানা বেশ কয়েক দিন দেশের কোভিড গ্রাফ চিন্তা বাড়িয়ে তুলেছিল। দৈনিক সংক্রমণ কিছুতেই ৪০ হাজারের নিচে নামছিল না। বাড়ছিল উদ্বেগ। তবে তবে এ সপ্তাহের শুরুতে সেই গ্রাফে বেশ খানিকটা পতন দেখা গিয়েছে। দৈনিক সংক্রমণ নেমে গিয়েছে প্রায় ৩৯ হাজারের কাছাকাছি। গত ২৪ ঘণ্টায় দেশে মহামারীর কবল থেকে সুস্থ হয়েছেন ৪৩ হাজার ৯০৩ জন।

কী বলছে বাংলার পরিসংখ্যান
অন্যদিকে পরিসংখ্যান এও বলছে গত ২৪ ঘণ্টায় দেশে করোনার কারণে মারা গিয়েছেন ২১৯ জন। আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ৯৪৮ জন। অন্যদিকে সোমবারে বাংলাতেও অনেকটাই কমল সংক্রমণ। রবিবারের থেকে প্রায় ২০০ জন কমল আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য দফতর প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, একদিনে আক্রান্ত হয়েছে ৫০৫ জন। বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ৫২ হাজার ৫৭৬।












Click it and Unblock the Notifications