Vande Bharat Express Train: বাংলা সহ গোটা দেশে জানেন ঠিক কতগুলি সেমি বুলেট চলে? কথা দিলাম, আশ্চর্য হবেনই

Vande Bharat Express Train: দেশের রেল ট্র্যাকে ইতিমধ্যে ঝড় তুলেছে বন্দে ভারত এক্সপ্রেস! দেশের প্রত্যেক কোনায় পৌঁছে গিয়েছে ইতিমধ্যে এই ট্রেন। হাওড়া থেকে উত্তরবঙ্গ সহ অন্য রাজ্যের মধ্যেও চলছে দেশের মাটিতে তৈরি এই সেমি বুলেট।

কিন্তু জানেন বর্তমানে দেশের মধ্যে ঠিক কতগুলি এই ট্রেন (Vande Bharat Express Train) চলছে? এই বিষয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Aswini Vaishnav) । যা একেবারে চমকে দেবে!

Vande Bharat Express Train

Vande Bharat Express Train: ঠিক কতগুলি বন্দে ভারত চলে

দেশের প্রত্যেক কোনায় বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express Train) পৌঁছে দেওয়ার পরিকল্পনা নেয় মোদী সরকার। সেই মতো যুদ্ধকালীন তৎপরতায় রেক তৈরির কাজ চলে। সংসদে শীতকালীন অধিবেশনে রেলমন্ত্রী জানিয়েছেন, বর্তমানে দেশে ১৩৬ টি বন্দে ভারত এক্সপ্রেস চলছে।

একেবারে আধুনিক ভাবে এই ট্রেন তৈরি করা আছে। এতে সুরক্ষা সিস্টেম কবচ বসানো হয়েছে। পাশাপাশি স্বয়ংক্রিয় দরজা, বায়ো টয়লেট থেকে একাধিক আধুনিক ব্যবস্থা রয়েছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

এইই সঙ্গে এই প্রসঙ্গে তিনি আরও জানিয়েছেন, বন্দে ভারত এক্সপ্রেসে (Vande Bharat Express Train) মিনি প্যান্ট্রির সুবিধা রয়েছে। যেখানে ডিপ ফ্রিজার, খাবার রাখা থেকে একাধিক ব্যবস্থা রয়েছে বলে জানিয়েছেন। শীতকালীন অধিবেশন চলছে। সেখানে এক কংগ্রেসের সাংসদ বন্দে ভারত এক্সপ্রেস নিয়ে বেশ কিছু প্রশ্ন রাখেন। সেই জবাব দিতে গিয়েই এদিন এমনটা জানান রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। শুধু তাই নয়, দেশের প্রথম সেমি বুলেটের গতি কমে যাওয়া নিয়েও একটা জল্পনা তৈরি হয়েছে।

সেই বিষয়েও তথ্য দেন রেলমন্ত্রী। তাঁর কথায়, বন্দে ভারতের এক্সপ্রেসের (Vande Bharat Express Train) গতি কমানো নিয়ে এখনই এমন কোনও প্রস্তাব নেই। এমনকি দেশের একাধিক রুটের ট্রেনের যাত্রী না হওয়া নিয়েও তথ্য দিয়েছেন রেলমন্ত্রী। জানিয়েছেন, সবসময় একই ভাবে ট্রেনে যাত্রী হয় না। তবে অক্টোবর পর্যন্ত বন্দে ভারতগুলিতে যাত্রী হওয়া নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

Vande Bharat Express Train: বাংলা থেকে চলছে

বাংলা থেকে একাধিক বন্দে ভারত (Vande Bharat Express Train) চলছে। যেমন আছে হাওড়া-পুরী বন্দে ভারত, হাওড়া-এনজেপি বন্দে ভারত, হাওড়া-রাঁচি, পাটনা-হাওড়া বন্দে ভারত চলছে। অন্যদিকে নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটি পর্যন্ত আরও একটি বন্দে ভারত এক্সপ্রেস চালানো হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+