Lok Sabha 2024: ‘আগলি বার, ৪০০ পার’, সমীক্ষাতেও মোদী ঝড়ের আভাস, কত আসন পেতে পারে বিজেপি?
বেজে গিয়েছে লোকসভা ভোটের দামামা। এখনও নির্বাচন কমিশনের পক্ষ থেকে সরকারিভাবে ভোটের দিনক্ষণ ঘোষণা করেনি। কিন্তু ভোটের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে শাসক-বিরোধী সবপক্ষেরই। ভোটের আগে রাম মন্দিরে রামলালার মূর্তির প্রাণ প্রতিষ্ঠা করে হিন্দুত্বের পালে হাওয়াকে জোরদার করেছে গেরুয়া শিবির। সাম্প্রতিক সার্ভেতেও দেখা যাচ্ছে মোদী ঝড়ই উঠতে চলেছে আগামী লোকসভা ভোটে।
একটি বেসরকারি সংস্থার সমীক্ষায় আভাস দেওয়া হয়েছে, তৃতীয় বারের জন্য ক্ষমতায় আসতে চলেছে। পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের ফলাফল প্রকাশের পরই বিজেপি শিবির থেকে স্লোগান উঠেছে আগলি বার ৪০০ পার। অর্থ্যাত ৪০০ আসনের লক্ষ্যমাত্রা নিয়েই এবার লোকসভার লড়াইয়ে নামতে চলেছে বিজেপি শিবির।

কিন্তু দক্ষিণ ভারতে একটি রাজ্যেও ক্ষমতা নেই বিজেপি, পূর্ব ভারতে একাধিক রাজ্য আঞ্চলিক দলগুলি ক্ষমতায় আছে। এই প্রেক্ষাপটে বিজেপির ট্রামকার্ড হতে পারে কোন রাজ্যগুলি। সমীক্ষার ফলাফল বলছে উত্তরপ্রদেশে পথ ধরেই তৃতীয়বার কুর্সিতে বসতে চলেছেন নরেন্দ্র মোদী।
সমীক্ষায় বলা হয়েছে, উত্তর প্রদেশের ৮০টি আসনের মধ্যে ৭৭টি আসনই বিজেপির পক্ষে যেতে পারে। বিরোধীরা গোল বলয়ের বৃহত্তম রাজ্যে ধুয়ে মুছে সাফ হয়ে যেতে পারে।
পাঁচ রাজ্যের ভোটের ফল বেরিয়েছে। তিন রাজ্য়ের মধ্যেই নিরঙ্কুশ সংখ্য়াগরিষ্ঠতা জয় পেয়েছে বিজেপি। হিন্দি বলয়ে গেরুয়া ঝড় বয়ে গিয়েছে। ছত্তিশগড়, রাজস্থান কংগ্রেসের থেকে ছিনিয়ে নিয়ে জয়ধ্বজা উড়িয়েছে ভারতীয় জনতা পার্টি। তেলঙ্গানাতেই একমাত্র মান রক্ষা করতে পেরেছে কংগ্রেস। তবে বিধানসভা ও লোকসভা ভোটের ফলাফলের ক্ষেত্রে আকাশ-পাতাল পার্থক্য হয়েছে এমন উদাহরণও হয়েছে।
বাংলায় ৩৫টি আসনে জেতার লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন শাহ। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাম্প্রতিক সময়ে বার বার বলেছেন, 'লোকসভায় বাংলা থেকে ৩৫টিরও বেশি আসন পাবে বিজেপি। কিন্তু সমীক্ষা বলছে বাংলার ৪২টি লোকসভা আসনের মধ্যে ২৬টি আসন পেতে পারে তৃণমূল।যা বড় ধাক্কা হতে পারে গেরুয়া শিবিরের জন্য। উল্লেখ্য এপ্রিল-মে মাসে লোকসভা হতে পারে।












Click it and Unblock the Notifications