Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বিধানসভার ফলের নিরিখে কতগুলি লোকসভা কেন্দ্রে ‘হার’ বিজেপির, একনজরে পরিসংখ্যান

২০১৯-এর আগে সেমিফাইনালের যুদ্ধ নরেন্দ্র মোদীর রক্তচাপ বাড়িয়ে দিল। বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে দাপট দেখাল কংগ্রেস।

২০১৯-এর আগে সেমিফাইনালের যুদ্ধ নরেন্দ্র মোদীর রক্তচাপ বাড়িয়ে দিল। বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে দাপট দেখাল কংগ্রেস। বিধানসভার বর্তমান ফলের নিরিখে লোকসভার যে চিত্র দাঁড়াবে, তা বিজেপির কাছে আদৌ সুখবর নয়। লোকসভাতেও কংগ্রেস যদি এই ধারা বজায় রাখতে পারে, তাহলে মোদীর পতন অবশ্যম্ভাবী হয়ে দাঁড়াবে।

মধ্যপ্রদেশে

মধ্যপ্রদেশে

মধ্যপ্রদেশে কংগ্রেস আর বিজেপির বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। সন্ধ্যা পর্যন্তও স্পষ্ট নয় কার দিকে ঢলবে মধ্যপ্রদেশ। তবু যে চিত্র এসে পৌঁছেছে, তার নিরিখে মধ্যপ্রদেশে লোকসভা ভোটে আদৌ স্বস্তিতে থাকবে না বিজেপি। পর্যালোচনা করে দেখা গিয়েছে ২৯টি লোকসভা আসনের মধ্যে বিজেপির থেকে কংগ্রেস বেশি আসনে পাবে। বিধানসভার ফলাফল অনুযায়ী বিজেপি ১৩ ও কংগ্রেসের দিকে যাচ্ছে ১৬ আসন। ২০১৪ নির্বাচনে এই রাজ্যে ২৭টি আসন গিয়েছিল নরেন্দ্র মোদীর দখলে। আর মাত্র দুটি পেয়েছিল কংগ্রেস।

রাজস্থান

রাজস্থান

রাজস্থানে ২০১৪ লোকসভায় সবকটি আসনে জয়ী হয়েছিল বিজেপি। কংগ্রেস পেয়েছিল শূন্য। কিন্তু এবার বিধানসভার ফলের নিরিখে কংগ্রেসের প্রাপ্তি হবে ১৪টি আসন। আর বিজেপি জিতছে ১১টি লোকসভা কেন্দ্রে। এখানেও মোদীকে টেক্কা দিয়ে রাহুল গান্ধীর দল এগিয়ে থাকবে।। যে রাজ্যে কংগ্রেসকে শূন্য করে দিয়েছিল বিজেপি, সেখানেই থেকেই কংগ্রেস আসন সংখ্যায় টেক্কা দিয়ে বেরিয়ে যাবে কংগ্রেস।

ছত্তিশগড়

ছত্তিশগড়

২০১৪ সালে ছত্তিশগড়ে ১১টি লোকসভা আসনেই জয়ী হয়েছিল বিজেপি। ২০১৮-র বিধানসভার ফল অনুযায়ী ছত্তিশগড়ে ৮টি লোকসভা কেন্দ্রের দখল নিতে পারে কংগ্রেস। বিজেপির দখলে থাকতে পারে তিনটি আসন। এই রাজ্যেও বিজেপি বড় ধাক্কা খেতে চলেছে এবার।

পাঁচ রাজ্যের লোকসভা চিত্র

পাঁচ রাজ্যের লোকসভা চিত্র

যে পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন হল, সেখানে মোট ৮৩টি লোকসভা কেন্দ্র রয়েছে, তার মধ্যে ২০১৪ সালে বিজেপি পেয়েছিল ৬৩টি আসন। আর কংগ্রেসের দখলে চিল মাত্র ৬টি। অন্যান্যরা পেয়েছিল ১৪টি আসন। এই বিধানসভার ফল অনুযায়ী বিজেপি মাত্র ২০টি আসনে এগিয়ে রয়েছে। আর কংগ্রেস ৬ থেকে বেড়ে পৌঁছে যাচ্ছে ৪৬-এ। অন্যান্য এগিয়ে রয়েছে ১৮টি আসনে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+