কীভাবে লোকসভায় 'ম্যাজিক ফিগার'-এ পৌঁছবে বিজেপি! ৫ দফা ভোটের পর অঙ্ক কষে জানালেন অমিত শাহ

২০১৯ লোকসভা নির্বাচনের ৫ দফার ভোট শেষ। এবার বাকি মাত্র ২ দফা। তার আগে থেকেই গোটা দেশ এখন কাউন্টডাউনের অপেক্ষায়।

২০১৯ লোকসভা নির্বাচনের ৫ দফার ভোট শেষ। এবার বাকি মাত্র ২ দফা। তার আগে থেকেই গোটা দেশ এখন কাউন্টডাউনের অপেক্ষায়। ভারতের সপ্তদশ লোকসভা নির্বাচনে কে বাজিমাত করবেন? কোন দল শেষরাতে ওস্তাদের মার দেখাবে, তা নিয়ে কৌতূহলে রয়েছে কাশ্মীর থেকে কন্যাকুমারী। এদিকে, শেষ দুদফার ভোটে ঝাঁপিয়ে পড়ে ভোটব্যাঙ্ক ভারী করতে তৎপর সমস্ত রাজনৈতিক দলগুলি। এমন প্রেক্ষাপটে বিজেপির তরফে সর্বভারতীয় সভাপতি অমিত শাহ জানিয়ে দিলেন, বিজেপি কীভাবে পৌঁছে যাবে 'ম্যাজিক ফিগারে'।

বিজেপির দখলে ক'টি আসন থাকবে?

বিজেপির দখলে ক'টি আসন থাকবে?

এক প্রথম সারির সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের জানিয়েছেন, পদ্মশিবির এবার সহজেই ২৮২ টি আসন দখলে রাখবে। বিজেপি একাই এই সংখ্যক আসন জিতবে বলে জানিয়ে দিয়েছেন অমিত শাহ। শুধু ভোটে জেতা নয়। এনডিএ জোট আগের বারের থেকে বেশি ব্যবধানে ভোট জিতবে বলেও মনে করছেন অমিত শাহ।

'ম্যাজিক ফিগার' পৌঁছনোর অঙ্ক

'ম্যাজিক ফিগার' পৌঁছনোর অঙ্ক

অমিত শাহ শুধু সংখ্যাই বলে দেননি, ম্যাজিক ফিগারে কিভাবে পৌঁছবেন তাঁরা , সেই অঙ্কও বলে দিয়েছেন তিনি। অমিক শাহের দাবি, মানুষের আস্থা রয়েছে মোদীর ওপর। সরকার গত ৫ বছরে কাজ করেছে। জিডিপি থেকে শিরি করে একাধিক ক্ষেত্রে বিশ্বমানচিত্রে ভারত সম্মানজনক জায়গায় পৌঁছেছে। ছাড়াও, জাতীয় নিরাপত্তা, জম্মু ও কাশ্মীর, পাকিস্তান ইস্যুতে মোদী সরকারের নীতি মানুষ পছন্দ করেছে বলে দাবি অমিত শাহের । আর এই সমস্ত বিষয়ের জন্য বিজেপি সহজেই ম্যাজিক ফিগারে পৌঁছবে বলে জানিয়েছেন অমিত শাহ।

বিজেপির তুরুপের তাস কোনটা?

বিজেপির তুরুপের তাস কোনটা?

অমিত শাহের মতে, বিজেপির তুরুপের তাস হল জাতীয় নিরাপত্তা নিয়ে মোদীর নীতি। কোনও মতেই যে মোদী সরকার জাতীয় নিরাপত্তা নিয়েল সমঝোতা করেনি , সেই বিষয়টিই এই সরকারকে ভোটে বাড়তি মাইলেজ দেবে। অমিত শাহের দাবি, ১৯৯০ সাল থেকে জাতীয় নিরাপত্তা নিয়ে সমস্যায় ভুগছে দেশ। সেই সমস্যা মিটিয়ে বিশ্বদরবারে পোক্ত বিদেশনীতির বলে মোদী সরকার একটি সম্মানজনক জায়গাতেও পৌঁছেছে, বলে দাবি করেন অমিত শাহ। তাঁর মতে এই সমস্ত ফ্যাক্টরের কথা মাথায় রেখেই দেশবাসী সপ্তদশ লোকসভা নির্বাচনেও মোদীর পক্ষেই ভোট দেবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+