সারা দেশে কত আসন পেতে পারে বিজেপি, বাংলা ফল কেমন? চার দফা নির্বাচনের পরে প্রশান্ত কিশোরের 'বড়' ভবিষ্যদ্বাণী
সারা দেশে ভোট শুরুর আগে ভোট কুশলী প্রশান্ত কিশোর বলেছিলেন এনডিএ সারা দেশে ৪০০ আসন পাবে না। আর বিজেপি বাংলায় গতবারের থেকে ভাল ফল করবে। প্রশান্ত কিশোরের এই ভবিষ্যদ্বাণীতে ক্ষুব্ধ হয়েছিলেন বাংলার তৃণমূলের নেতা-কর্মীরা। তবে সবসময়ই প্রশান্ত কিশোর সম্ভাবনা কথাটি উল্লেখ করেন।
চার দফা নির্বাচন হওয়ার পরে রাজনৈতিক বিশ্লেষক প্রশান্ত কিশোর ফের একবার ২০২৪-এর লোকসভা নির্বাচনের ফল নিয়ে নতুন করে ভবিষ্যদ্বাণী করেছেন। কারণ ইতিমধ্যেই দেশের বিভিন্ন জায়গায় কম ভোটারের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে।

- কত আসন পেতে পারে বিজেপি
প্রশান্ত কিশোর বলেছেন, বিজেপির আসন তিশোর মধ্যে থাকবে বলেই মনে করছেন তিনি। ২০০ আসনে নেমে যাওয়ার মতো মারাত্মক পতনের মুখে পড়বে না তারা। দেশের উত্তর কিংবা পশ্চিম দিকে বিজেপির আসন সংখ্যায় তেমন কোনও পতন হবে না। পাশাপাশি তিনি বলেছেন, আশ্চর্যজনক ফলাফল হতে পারে, এমন কোনও সূচক তিনি দেখতে পাননি। এনডিএ-র ৪০০ আসন পাওয়ার দাবিকেও বাতিল করে দিয়েছেন তিনি।
- প্রশান্ত কিশোরের 'নতুন' ভবিষ্যদ্বাণী
সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে প্রশান্ত কিশোর বলেছেন, এই পরিস্থিতিতে বিজেপির আসন সংখ্যায় তেমন কোনও পরিবর্তন হবে না, কিংবা উল্লেখযোগ্য তেমন কোনও হ্রাস হবে না। পাশাপাশি তিনি এও বলেছেন বিজেপি এবার বাংলা এবং ওড়িশার মতো রাজ্যে লাভবান হবে। সঙ্গে তেলেঙ্গানা, তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের মতো রাজ্যও রয়েছে।
- বিরোধীরা কোথায় দাঁড়িয়ে
এক সাক্ষাৎকারে প্রশান্ত কিশোর বলেছেন, বিরোধী দলগুলি সেরকম দুর্বল না হলেও, বিজেপির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার মতো জায়গায় নেই। তিনি আরও বলেছেন, ইস বার চারশো পার, এটা স্লোগানই। এই প্রত্যাশা বাস্তবসম্মত না হলেও এটা একটা মনস্তাত্ত্বিক কৌশল।
- নির্বাচন শুরু হওয়ার আগের ভবিষ্যদ্বাণী
নির্বাচন শুরু হওয়ার আগে প্রশান্ত কিশোর বলেছিলেন, এবারের নির্বাচনে বিজেপি দক্ষিণ ও পূর্বের রাজ্যগুলিতে ভাল ফল করবে। তিনি বলেছিলেন, বিজেপি উল্লেখযোগ্যভাবে পূর্ব ও দক্ষিণ ভারতে বেশ কয়েকটি আসন যোগ করতে সক্ষম হবে এবং তামিলনাড়ুতে তাদের ভোট ব্যাপক বৃদ্ধি পাবে। তিনি আরও বলেছিলেন বিজেপি ৫৪৩ আসনের লোকসভায় ৩৭০ পেরিয়ে যাওয়ার সম্ভাবনা নেই।
প্রশান্ত কিশোর বলেছিলেন, বিজেপি এবার হিন্দি বেল্টে এবং পশ্চিম ভারতে তাদের ক্ষমতা ধরে রাখতে সক্ষম হবে। বিজেপি যদি এইসব এলাকায় কমপক্ষে একশো আসনে হারে, তাহলেই তারা চ্যালেঞ্জের মুখে পড়বে।
প্রশান্ত কিশোর বলেছিলেন, বিজেপি ওড়িশায় একনম্বর দল হতে চলেছে। সঙ্গে তিনি বলেছেন, পশ্চিমবঙ্গেও বিজেপি একনম্বর দল হতে পারে। তবে অন্ধ্রপ্রদেশে জগনমোহন রেড্ডির ফেরা মুশকিল বলেও মন্তব্য করেছিলেন তিনি।












Click it and Unblock the Notifications