এবছর কতজন ভারতীয় মুসলিম মক্কা-মদিনায় হজে যাবেন? মোদী সরকার ও সৌদি আরবের মধ্যে চুক্তি স্বাক্ষর

প্রতি বছর ভারত থেকে লক্ষ মানুষ মক্কা-মদিনায় হজে যান। এবছরও যাবেন। যা নিয়ে সৌদি আরব সরকারের সঙ্গে মোদী সরকারের একটি চুক্তি হয়েছে। ২০২৪-এ ভারত থেকে ১.৭৫ লক্ষ মানুষ হজে যেতে পারবেন। এবছর ভারতের জন্য ১,৭৫,০২৫ হজযাত্রীর কোটা বরাদ্দ করেছে সৌদি আরব।

ভারতের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী স্মৃতি ইরানি ও বিদেশ প্রতিমন্ত্রী ভি মুরলিধরনের উপস্থিতিতে জেড্ডায় সৌদি আরবের হজ ও ওমরাহমন্ত্রী ড. তৌফিক বিন ফৌজানের সঙ্গে ২০২৪-এর জন্য দ্বিপাক্ষিক হজ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

Haj 2024 news

একটি সরকারি বিবৃতিতে বলা হয়েছে, ২০২৪-এর জন্য ভারত থেকে মোট ১,৭৫,০২৫ হজযাত্রী সৌদি আরবে যেতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যেতে পারবেন ১,৪০,০২০ জন। এছাড়া বেসরকারি ব্যবস্থাপনায় ৩৫ হাজার হজযাত্রী সৌদি আরবে হজে যেতে পারবেন। নিজের এক্স হ্যান্ডেলে এব্যাপারে তথ্য দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি।

হজ সম্মেলনে যোগ দিতে এবং ভারত ও সৌদি আরবের মধ্যে হজ চুক্তি সম্পাদনের জন্য রবিরার জেড্ডায় গিয়েছেন। রাষ্ট্রদূত সুহেল খান, কনসাল জেনারেল মহঃ শহিদ ও সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রকের আধিকারিকরা স্মৃতি ইরানিকে জেড্ডা বিমানবন্দরে স্বাগত জানান।

ভারতের কনস্যুলেট জেনারেল জানিয়েছেন, সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী স্মৃতি ইরানি হজ সম্মেলনে অংশ নিতে ও দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করতে জেড্ডায় পৌঁছেছেন। অন্যদিকে সৌদি আরবের তরফে দেও.য়া বিবৃতিতে বলা হয়েছে, স্মৃতি ইরানি সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী তৌফিক বিন ফৌজান আল রাবিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন এবং পারস্পরিক স্বার্থ নিয়ে আলোচনা করবেন।

সোমবার জেড্ডায় তৃতীয় হজ ও ওমরাহ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন স্মৃতি ইরানি। এই অনুষ্ঠানের আয়োজন করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+