আগামী দিনে লোকে কতদিন বাঁচবে? বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী ২০২২-এ ভারতের সম্ভাব্য সমস্যা নিয়েও

আগামী দিনে লোকে কতদিন বাঁচবে? বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী ২০২২-এ ভারতের সম্ভাব্য সমস্যা নিয়েও

প্রায় ১১১ বছর আগে বুলগেরিয়ায় জন্ম নেওয়া বাবা ভাঙ্গা (Baba vanga) নামে এক মহিলার করা অনেক ভবিষ্যদ্বাণী (prediction) এখনও পর্যন্ত মিলে গিয়েছে। ১২ বছর বয়সে দৃষ্টি শক্তি হারানো বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী সারা বিশ্বেই বিখ্যাত। মৃত্যুর আগে বাবা ভাঙ্গা অনেকগুলি ভবিষ্যদ্বাণী করে গিয়েছেন।

ভারতের জন্য ভবিষ্যদ্বাণী

ভারতের জন্য ভবিষ্যদ্বাণী

২০২২ কিংবা তার পরে ভারতের জন্য বেশ কিছু ভবিষ্যদ্বাণী করে গিয়েছিলেন বাবা ভাঙ্গা। তাঁর ভবিষ্যদ্বাণী অনুসারে ২০২২-এ ভারত পঙ্গপালের আক্রমণের স্বীকার হতে পারে। তা ছাড়াও দুর্ভিক্ষের মতো সমস্যার মুখে পড়তে পারে ভারত।

পৃথিবী কৃত্রিম সূর্যের আলোয় আলোকিত হবে

পৃথিবী কৃত্রিম সূর্যের আলোয় আলোকিত হবে

বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী অনুযায়ী ২০২৩-এ পৃথিবী তার কক্ষপথ পরিবর্তন করবে। ২০২৮ সালে মহাকাশচারীরা শুক্রগ্রহে যাবেন। ২১০০ সাল থেকে পৃথিবীতে আর কোনও রাত থাকবে না। সারা পৃথিবী কৃত্রিম সূর্যের আলোয় আলোকিত হবে।

সাধারণ মানুষের জন্য

সাধারণ মানুষের জন্য

সাধারণ মানুষের আরও বেশি দিন বেঁচে থাকা প্রসঙ্গে বাবা ভাঙ্গা বলেছিলেন ২০৪৬ সালে মানুষ অঙ্গ প্রতিস্থাপনের ক্ষেত্রে ব্যাপক উন্নতি করবে। এবং মানুষ এর সাহায্যে ১০০ বছরের বেশি সময় বাঁচতে সক্ষম হবে।

 পৃথিবী শেষের ভবিষ্যদ্বাণী

পৃথিবী শেষের ভবিষ্যদ্বাণী

বাবা ভাঙ্গা পৃথিবী শেষের ভবিষ্যদ্বাণীও করেছিলেন। তিনি বলেছিলেন, ৫০৭৯ সালে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ২০২২ সালের জন্য বাবা ভাঙ্গার দুটি ভবিষ্যদ্বাণী সত্যি হয়েছে। এর মধ্যে রয়েছে অস্ট্রেলিয়ে, উত্তর ও পূর্বভারত, বাংলাদেশ এবং থাইল্যান্ডে বন্যার প্রকোপ দেখা হিয়েছে। পাকিস্তানে এই মুহূর্তে চলছে বন্যার তাণ্ডব। বাবা ভাঙ্গা ইউরোপে খরার নিয়েও ভবিষ্যদ্বাণী করেছিলেন। ইউরোপ ছাড়াও পর্তুগালে জলের সীমিত ব্যবহার চলছে। ইতালিতে জলের সংকট দেখা দিয়েছে। ইতালি বর্তমানে ১৯৫০ সালের পর থেকে সব থেকে বড় খরার সমস্যার মুখোমুখি হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+