'খুনি' ম্যানেজারের ষড়যন্ত্র! প্রাক্তন প্রেমিকার স্বামীকে দিয়ে যৌন স্বীকারোক্তি ছলে কৌশলে!

বেঙ্গালুরু, ৯ সেপ্টেম্বর : পুরো ঘটনাটা শুনলে প্রথমটায় মনে হতে পারে কাল্পনিক কিছু চরিত্র নিয়ে তৈরি হওয়া একটা রোমহর্ষক ছায়াছবি মাত্র। কিন্তু না, এটা আসলে কঠোর বাস্তব। বেঙ্গালুরু মতো টেক শহরে এক শিক্ষিত মার্কেটিং ম্যানেজারের মস্তিষ্কপ্রসূত এত ষড়যন্ত্রের চিত্রনাট্য এটি। যেখানে সে নিজের স্ত্রীকে খুন করে, কীভাবে প্রাক্তন প্রেমিকার স্বামীকে যৌন কেলেঙ্কারি আসামী স্বীকার করিয়ে তাদের মধ্যে দুরত্ব তৈরি করার চেষ্টা করে।

৩৩ বছরের গোকুল মাচেরি, পেশায় মার্কেটিং ম্যানেজার। বেঙ্গালুরু ও দিল্লি বিমানবন্দরে গত শনিবার ভুয়া বোমা নিয়ে হুমকি ফোন করে ধরা পরে। পুলিশের জেরায় সে স্বীকার করে জুলাই মাসে নিজের স্ত্রীকে খুনও করে সে। এবং পুলিশের কাছে প্রমাণ করে দেয় তার স্ত্রী দুর্ঘটনায় মারা গিয়েছে, তার খুন হয়নি। পুলিশও শ্রীমতি মাচেরির মৃত্যুর রহস্যোদঘাটন করতে পারেনি।

'খুনি' ম্যানেজারের ষড়যন্ত্র! প্রাক্তন প্রেমিকার স্বামীকে দিয়ে যৌন স্বীকারোক্তি ছলে কৌশলে!

স্ত্রীকে খুনের পিছনে গোকুলের মূল উদ্দেশ্যে ছিল নিজের প্রাক্তন প্রেমিকা তথা বন্ধু সাজু জোসের স্ত্রীকে আবার কাছে পাওয়া। এই ঘটনায় তার পথের কাঁটা ছিল সাজু নিজে। তাই সাজুকে ফাঁসিয়ে তার স্ত্রীয়ের সঙ্গে দুরত্ব তৈরি করার জন্য একটি ফন্দি আঁটে মাচেরি।

পাদরি সেজে মাচেরি সাজুকে ফোন করে। এবং তাকে ভয় দেখিয়ে স্বীকার করায় যে স্ত্রী না থাকলে সে যৌনকর্মীদের বাড়িতে থাকে। ফোনের কন্ঠস্বরের মাধ্যমে আশ্বস্ত হয় জোস, এবং নগ্ন অবস্থায় জোসকে দিয়ে সেই স্বীকারোক্তি রেকর্ড করায় পাদরীর বেশে মাচেরি।

সেই রেকর্ডটি জোসের স্ত্রীকে বিশপ হিসাবে পাঠায় অভিযুক্ত মাচেরি। ওই ভিডিও রেকর্ডটির মাধ্যমে সে প্রমান করার চেষ্টা করে জোস তার স্ত্রীকে ঠকাচ্ছে। এবং এই ভাবেই দুজনের মধ্যে দুরত্ব তৈরি করতে চায় সে। এরপর জোসের নামে সিম কার্ড নিয়ে সেই সিম কার্ড দিয়ে বিমানবন্দরে বোমাতঙ্কের হুমকি ফোন করে জোসকে ফাঁসানোর চেষ্টা করে, যাতে সন্ত্রাসবাদী গোষ্ঠীর সঙ্গে জোসের যোগাযোগ প্রমান করা যায়।

শুধু তাই নয়, এর আগে জোসের স্ত্রীকে বিশপ সেজে একের পর এক ইমেল করতে থাকে মাচেরি। যাতে স্বামী-স্ত্রীর মধ্যে অবিশ্বাসের বাতাবরণ তৈরি হয়। এর পরই জোসের রেকর্ড করা নগ্ন স্বীকারোক্তির ভিডিও ফুটেজ তার স্ত্রীর কাছে পাঠায় সে। আপাতত পুলিশ হেফাজতে রয়েছে বেঙ্গালুরুর এই খুনি ম্যানেজার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+