মুম্বইয়ের মেয়র কীভাবে নির্বাচিত হন? চার বছরের বিরতির পর শহর আবার পাচ্ছে ‘প্রথম নাগরিক'
চার বছর ধরে যেন তালাবদ্ধ ছিল মুম্বইয়ের গণতন্ত্রের দরজা। কর্পোরেশন ভবনে ছিল প্রশাসক শাসন, কাগজে কলমে শহর চলেছে অফিসারের কাঁধে। আজ সেই নীরবতা ভাঙছে বিএমসি নির্বাচনের ফল ঘোষণার সঙ্গে সঙ্গে ফিরছে নাগরিকের নিজের হাতে শহর চালানোর অধিকার, ফিরছে মেয়র।
শেষবার মেয়রের আসনে ছিলেন কিশোরী পেডনেকার, ২০১৯ এর নভেম্বর থেকে ২০২২ এর মার্চ পর্যন্ত। এর পর বদলে গেল সময়, বদলে গেল রাজনীতির সমীকরণ, কিন্তু নির্বাচন আর এল না। কর্পোরেটরদের পাঁচ বছরের মেয়াদ শেষ হলেও ভোট পিছোতে পিছোতে দীর্ঘ চার বছর পার, অবশেষে সেই অপেক্ষার প্রহর শেষের দিকে।

মেয়র নির্বাচন প্রক্রিয়ার অন্তরালে শহরের ক্ষমতার মানচিত্র,বিএমসি ভোট মানে শুধু কর্পোরেটর বাছাই নয়। এটি আসলে শহরের ক্ষমতার চাবিকাঠি।
নির্বাচিত কর্পোরেটরদের হাতেই ঠিক হয় সংখ্যাগরিষ্ঠতা, আর সেই সংখ্যাগরিষ্ঠ দল বা জোটই ঠিক করে কে বসবেন মেয়রের চেয়ারে। অন্তত ১১৪ আসন পেলে জোট খুলে যায় ক্ষমতার দরজা।
প্রক্রিয়ার এই অংশটুকুই মুম্বইয়ের রাজনৈতিক থ্রিলার প্রায় সেই ভাবে, যেমন সংসদে দল বেছে নেয় প্রধানমন্ত্রী, বিধানসভায় হয় মুখ্যমন্ত্রী।
নতুন জোট, বদলে যাওয়া ভূগোল, পুরনো প্রতিদ্বন্দ্বিতা
এবারের লড়াইয়ে প্রায় ১,৭০০ প্রার্থী নারী ও পুরুষের সংখ্যা কাছাকাছি।
রাজ্য শাসন করছে মহাজুটি, তবে এনসিপি (অজিত পওয়ার গোষ্ঠী) কে ছাড়াই।
অন্যদিকে মহা বিকাশ আঘাড়ি নিজেই ভাগ হয়ে গেছে, উদ্ধব ঠাকরের শিব সেনা হাত মিলিয়েছে রাজ ঠাকরের মনসের সঙ্গে অতীতের প্রতিদ্বন্দ্বিতা ভুলে নতুন যুগলের নাচ।
২০১৭ তে শিব সেনা ছিল শীর্ষে ৮৪ আসনে, বিজেপি থেকেও দুই কদম এগিয়ে। কিন্তু ২০২২ এর দলভাঙনের পর সেই সমীকরণ আর আগের মতো নেই, এবার লড়াই শুধু ক্ষমতার নয়, অস্তিত্বেরও।
ব্যালটের আগেই ভবিষ্যদ্বাণীর ঝড়, কে জিতবে শহরের চাবি?
সমীক্ষার কাগজে কাগজে মহাজুটি এগিয়ে।
অ্যাক্সিস মাই ইন্ডিয়া বলছে বিজেপি, শিব সেনা জোট পেতে পারে ১৩১ থেকে ১৫১ আসন।
জন্মতের সংখ্যানুযায়ী সেই সংখ্যা ১৩৮।
আবার আলাদা পরিসংখ্যান দিচ্ছে বিজেপি ৮৪, শিব সেনা ৩৫, ইউবিটি ৬৫, মনস ১০, কংগ্রেস জোট ২৩।
সংখ্যার অঙ্কে ম্যাচ জমজমাট, যোগ বিয়োগে বদলে যাচ্ছে শহরের রাজনীতি। শেষ পর্যন্ত কার হাতে যাবে মুম্বইয়ের স্টিয়ারিং?
বলা হয় দিল্লি চালায় দেশ, আর মুম্বই চালায় অর্থনীতি। সেই অর্থনীতির রাজধানীকে পরিচালনার দায়িত্ব কার হাতে যাবে ব্যালট পেপারই দেবে শেষ উত্তর।
তবে যে উত্তরই আসুক, শহর চার বছরের অচলাবস্থাকে বিদায় জানিয়ে ফিরছে নির্বাচিত প্রতিনিধির কাছে। গণতন্ত্রের উৎসবে মুম্বই ফের তুলল মাথা, এক নতুন মেয়রের অপেক্ষায়।












Click it and Unblock the Notifications