করোনার মারণ প্রভাব খানিকটা লাঘব করতে পারে এই ভ্যাকসিন! কী বলছে নয়া গবেষণা
করোনার মারণ প্রভাব খানিকটা লাঘব করতে পারে এই ভ্যাকসিন! কী বলছে নয়া গবেষণা
করোনার মারণ প্রভাব থেকে রক্ষা পেতে একাধিক ভ্যাকসিন কার্যত এখন মানবসভ্যতার কাছে অস্ত্রের সমান। এই পরিস্থিতিতে কোন ভ্যাকসিন শরীরের পক্ষে খুব ভালো, আর কোন ভ্যাকসিনের প্রভাব করোনার নয়া ভ্যারিয়েন্টদের খতম করতে পারে, বা কোন মারণ প্রভাব তার ওপর পড়ে কি না, তা নিয়ে রয়েছে বিস্তর বিতর্ক। এরই মধ্যে নয়া গবেষণার হাত ধরে উঠে এসেছে এক নয়া গবেষণা।

কী বলছে গবেষণা?
প্রায় ৭৫ হাজার কোভিড রোগীদের নিয়ে বিশ্বের বিভিন্ন জায়গায় বহু গবেষণা হয়েছে। সেখানে দেখা গিয়েছে বার্ষিক যে ফ্লু শট দেওয়া হয়, তাতে হৃদরোগের সমস্যা, সেপসিস, থ্রম্বোসিসের মতো রোগ সেরে যায়। আর এবার বলা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনের হাত ধরেই কোভিডের মারণ প্রভাব খানিকটা লাঘব করা যায়।

ভ্যাকসিন কতটা জরুরি
এক সাম্প্রতিক গবেষণা বলছে, ফ্লু রোখার জন্য নেওয়া যেকোনও ভ্যাকসিনই কার্যকরী হবে করোনা রুখতে। মার্কিন যুক্তরাষ্ট্রের মিয়ামি রিসার্চ স্কুল অফ ভ্যাকসিন দাবি করছে নয়া এই গবেষণা রীতিমতো কার্যকরী হতে চলেছে।

রোগের প্রভাব গাঢ় হতে পারে ভ্যাকসিনের জন্য
প্রসঙ্গত , এই নয়া গবেষণা বলছে যে, যাঁরা ভ্যাকসিন নিচ্ছেন বা ফ্লুয়ের ভ্যাকসিন নিচ্ছেন তাঁরা যে কোনও রোগের মারণ প্রভাব থেকে অনেকটাই দূরে থাকতে পারছেন। যাঁরা তা নিচ্ছেন না তাঁদের অন্তত ২০ শতাংশের ক্ষেত্রে যেকোনও রোগেই হাসপাতালের আইসিইউকে ভর্তির মতো কেস রয়েছে।

ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন নিয়ে জল্পনা
প্রসঙ্গত, ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন কীভাবে কতটা কার্যকরী হতে পারে কোভিড রোগীদের ওপর , তা সঠিকভাবে ব্যাখ্যা করতে পারেনি গবেষণা। তবে মনে করা হচ্ছে সেই ভ্যাকসিনের থেকে দেহের সার্বিক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ছে। যার প্রভাবে মানুষ সুস্থ হচ্ছেন।












Click it and Unblock the Notifications