Vande Bharat Express: বন্দে ভারতের জন্যে কতটা বদল ভারতীয় রেলে! দেখুন সেই ভিডিও

Vande Bharat Express: একসঙ্গে নয়টি বন্দে ভারতের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী! ইতিমধ্যে ভারতীয় রেলের ছবিটা কার্যত বদলে দিয়েছে এই সেমি বুলেট ট্রেন। বন্দে ভারত ট্রেন চাপাতে মানুষ বেশি টাকা দিয়ে টিকিট কাটতেও দ্বিধা বোধ করছে।

সম্প্রতি এমনই রিপোর্ট সামনে এসেছে। যেখানে দেখা গিয়েছে, বন্দে ভারতের (Vande Bharat Express) টিকিট বিক্রি করে সবথেকে বেশি রোজগার করেছে রেলওয়ে। ৯টি বন্দে ভারতের (Vande Bharat Express) উদ্বোধন কার্যত গোটা দেশে ধামাকা ফেলে দিয়েছে। এই ৯টি বন্দে ভারতের মধ্যে বাংলার প্রাপ্তি ছিল দুটি।

Vande Bharat Express:

একটি পাটনা-হাওড়া এবং রাঁচি হাওড়া। এই দুটি ট্রেনই পশ্চিমবঙ্গের একাধিক স্টেশনে দাঁড়াবে। রবিবার তা সাক্ষী থাকতে সমস্ত স্টেশনে একেবারে তিল ধারনের জায়গা ছিল না। শুধু বাংলাই নয়, দেশের অন্যান্য স্টেশনগুলির ছবিটাও ছিল একই রকম।

তবে সবাইকে চমক দিয়েছে হাওড়া স্টেশনের একটি ছবি। যেখানে দুটি বন্দে ভারত (Vande Bharat Express) ট্রেন পর পর দাঁড়িয়ে রয়েছে। ইতিমধ্যে ছবিটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। শুধু তাই নয়, পাটনা-হাওড়া এবং রাঁচি-হাওড়া বন্দে ভারতগুলিকে হাওড়ায় স্বাগত জানাতে ছিল দেদার প্রস্তুতি। আর তা যদি মিস করে যান তাহলে রইল সেই ভিডিও-

অন্যদিকে বন্দেভারত ট্রেন দেখতে আসানসোল স্টেশনে মানুষের ভিড় পাটনা থেকে হাওড়া গামী বন্দেভারত (Vande Bharat Express) ট্রেন টি আসানসোল রেলস্টেশনে পৌঁছায় সন্ধ্যায় ৬:৩০ এবং আসানসোল স্টেশনের থেকে ৬:৪০হাওড়ার গন্তব্যে রওনা দেয়!!স্টেশনে ট্রেন দেখতে প্রচুর সাধারণ মানুষ সহ বিজেপি নেতা কর্মী সমর্থক দেরও ভিড় দেখা যায়!! নরেন্দ্র মোদী জিন্দাবাদ শ্লোগান দেওয়া হয়!!

আরও একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সাউথার্ন রেলওয়ের সোশ্যাল মিডিয়ার তরফে ভিডিওটিউ শেয়ার করা হয়েছে। রবিবার প্রথমে রেল ট্র্যাকে ছুটল গেরুয়া সেমি বুলেটও (Vande Bharat Express)। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে ট্রেন নম্বর 20633 Kasaragod - Trivandrum Vande Bharat Express ওভারটেক করছে উদ্বোধন হওয়া স্পেশাল ট্রেন নম্বর 02631 Kasaragod - Trivandrum বন্দে ভারতকে এক্সপ্রেসকে।

আর এই ভিডিও দেখে অনেকেই বলছেন, একেই বলে বদল। এখনও পর্যন্ত ৩৫টিরও বেশি বন্দে ভারতের (Vande Bharat Express) উদ্বোধন হয়েছে। লোকসভার আগে আরও বেশ কয়েকটি বন্দে ভারতের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনটাই রেল সূত্রে খবর। ছবি সৌজন্যে রেলের ভিডিও-

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+