পাক আকাশে রুদ্ধশ্বাস হামলায় কিভাবে রাস্তা দেখিয়েছিল ভারতীয় 'নেত্র'! সার্জিক্যাল স্ট্রাইক ২ ঘিরে তথ্য

মিরাজ ২০০০ এর ১২ টি বিমানকে একযোগে পাকিস্তানের আকাশে দেখেই গুটিয়ে যায় পাকসেনা। ভারতকে পাল্টা জবাব দিতে গিয়েও ফিরে আসে পাকিস্তানের এফ ১৬ যুদ্ধবিমান।

মিরাজ ২০০০ এর ১২ টি বিমানকে একযোগে পাকিস্তানের আকাশে দেখেই গুটিয়ে যায় পাকসেনা। ভারতকে পাল্টা জবাব দিতে গিয়েও ফিরে আসে পাকিস্তানের এফ ১৬ যুদ্ধবিমান। এদিকে, মঙ্গলবার রাতে ভারতের আকাশ সীমায় তখন ঘোরাফেরা করছে আরও দুটি সুখোই যুদ্ধবিমান। যারা পাকিস্তানের তরফে হামলা হলে, তার জবাব দেওয়ার জন্য তৈরি ছিল। এদিকে, গোটা হামলাকে রাস্তা দেখিয়েছে ভারতে নির্মিত নজরদারির ডিভাইস 'নেত্র'। দেখে নেওয়া যাক এই হামলা কিভাবে সংগঠিত হয়েছিল।

রাতের অন্ধকার যা ঘটেছিল

রাতের অন্ধকার যা ঘটেছিল

মঙ্গলবার রাতের পাকিস্তানের আকাশে তখন চলছিল প্রবল গোলাবর্ষণ। ভারতের ১২ টি মিরাজ ২০০০ এর সামনে ফিকে হয়ে গিয়েছিল পাকিস্তানের এফ ১৬ যুদ্ধবিমান। চেষ্টা করেও কিছুতেই ভারতের রুদ্ধশ্বাস 'সার্জিক্যাল স্ট্রাইক ২' এর সম্মুখ সমরের চ্যালেঞ্জ নিতে পারেনি পাক সেনা। মিরাজ বাহিনীর আকার দেখেউ তারা গুটিয়ে যায়।

'নেত্র'র নজর!

'নেত্র'র নজর!

গোটা অপরেশনে নজর রেখেছিল ভারতীয় ইন্টালিজেন্স ডিভাইস 'নেত্র'। পাতের আকাশের যুদ্ধে পাকিস্তানের কোন কোন জায়গায় জঙ্গি ঘাঁটিতে গোলাবর্ষণ করতে হবে , তার গতিপথ নিয়ে বায়ুসেনাকে তথ্য দিতে থাকে 'নেত্র' ডিভাইস। নেত্রা যেভাবে পথ নির্দেশ করছিল সেই সূত্রে ধরে শত্রু শিবিরের র‌্যাডার এড়িয়ে ১০০০ কেজির বোমা বর্ষণ করে ভারতীয় বায়ুসেনা।

সীমান্ত থেকে ৮০ কিলোমিটার ভিতরে ঢুকে হামলা!

সীমান্ত থেকে ৮০ কিলোমিটার ভিতরে ঢুকে হামলা!

সার্জিক্যাল স্ট্রাইক ২ -এ পাকিস্তানি সীমান্ত থেকে ৮০ কিলোমিটার ভিতরে
ঢুকে হামলা চালায় ভারতীয় বায়ুসেনা। ১২ টি মিরাজ ২০০০ যুদ্ধবিমান ছাড়াও সেদিনের আক্রমণের জন্য ভারত প্রস্তুতিতে রেখেছিল আরও ২টি সুখোই বিমানকে। যদি পাকিস্তান আকাশপথে পাল্টা হামলার উদ্যোগ নিত, তাহলে তাদের জবাব দিতেই সুখোই সু ৩০ যুদ্ধবিমান প্রস্তুতিতে ছিল।

কিভাবে র‌্যাডার এড়িয়ে গিয়েছিল বায়ুসেনার বিমান?

কিভাবে র‌্যাডার এড়িয়ে গিয়েছিল বায়ুসেনার বিমান?

জানা গিয়েছে এমন এক উচ্চতা দিয়ে বিমানগুলি উড়েছিল যা ধরতেই পারেনি পাকিস্তানি র‌্যাডার। ফলে আকাশ পথে যে ভারত ফের একবার সার্জিক্যাল স্ট্রাইক চালাতে পারে , তা ভাবতেও পরেনি পাকিস্তান। এদিকে,ভারতের 'এয়ারবোর্ন ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম' ক্রমাগতভাবে র‌্যাডিক্যাল কভার দিয়ে যেতে থাকে মিরাজের ১২ টি বিমানকে।

কোথা থেকে চলেছে মনিটরিং?

কোথা থেকে চলেছে মনিটরিং?

গোয়ালিয়ারের বেস ক্যাম্প থেকে যখন ১২ টি যুদ্ধবিমান রাতে ৩:৪৫ মিনিট নাগাদ উড়ে গিয়েছিল তখন দিল্লিতে বায়ুসেনার হেড কোয়ার্টার থেকে চলেছিল নজরদারি। সেখানে উপস্থিত ছিলেন বায়ুসেনা প্রধান এয়ার মার্শাল বি এস ধনোয়া।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+