করোনা যোদ্ধাদের সম্মাননা জানাতে কী পরিকল্পনা ভারতীয় সেনাবাহিনীর, জানুন বিস্তারিত

ভারতীয় সেনাবাহিনীর তিনটি শাখাই রবিবার দেশজুড়ে করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া প্রতিটি ভারতীয়কে সম্মাননা প্রদর্শন করবে। এই বিষয়ে শুক্রবারই জানিয়ে দেন ভারতীয় সেনার সিডিএস জেনারেল বিপিন রাওয়াত। সেইমতো রবিবার সারাদিন ধরে রাজধানী দিল্লি সহ দেশের সমস্ত প্রান্তে ভারতীয় সেনা, নৌসেনা ও বায়ুসেনা দেশবাসীকে সম্মাননা জানাবে।

করোনা যোদ্ধাদের সম্মাননা জানাতে কী পরিকল্পনা ভারতীয় সেনার

  • থ্যাঙ্কস গিভিং অনুষ্ঠান শুরু হবে দিল্লি ও অন্যান্য শহরের পুলিশ মেমোরিয়ালে শ্রদ্ধা নিবেদন করে।
  • আর্মি হেলিকপ্টার সকাল ন'টা নাগাদ পুলিশ ওয়ার মেমোরিয়াল ও দিল্লির হাসপাতাল গুলির উপর দিয়ে উড়ে যাবে ফুল ছিটিয়ে।
  • এর পাশাপাশি ভারতীয় বায়ুসেনার বিমান সকাল দশটা থেকে এগারটার মধ্যে দেশের বিভিন্ন শহরের উপর দিয়ে উড়ানো হবে করোনা যুদ্ধে নিবেদিত সৈনিকদের শ্রদ্ধা জ্ঞাপন করতে।
  • উত্তরে শ্রীনগর থেকে দক্ষিণে তিরুবনন্তপুরম, উত্তর-পূর্বে ডিব্রুগড় থেকে পশ্চিমে কচ্ছ পর্যন্ত বায়ুসেনার বিমান শহর গুলির উপর দিয়ে উড়ে বেড়াবে।
  • ভারতীয় বায়ুসেনা, ভারতীয় নৌসেনা হাসপাতালের রোগীদের সেবায় নিয়োজিত চিকিৎসক থেকে শুরু করে নার্স, চিকিৎসা কর্মীদের সম্মান জানাবে।
  • এর পাশাপাশি দশটি হেলিকপ্টার করোনা চিকিৎসা হচ্ছে কেমন হাসপাতালের ওপরে ফুল ছেটাবে।
  • রবিবার সকালে সুখোই-৩০, মিগ-২৯, জাগুয়ার ইত্যাদি যুদ্ধবিমান রাজধানীর আকাশে উড়বে।
  • সেনার ব্যান্ড দেশভক্তি মুলক সুর বাজাবে বিভিন্ন হাসপাতালের বাইরে।
  • ৪৬ টি নৌজাহাজ দেশের ২৫ টি জলপথে বিভিন্ন জায়গা থেকে সাইরেন বাজিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করবে।
  • সন্ধ্যা সাড়ে সাতটা থেকে মধ্যরাত ১১:৫৯ মিনিট পর্যন্ত মুম্বইয়ের গেটওয়ে অফ ইন্ডিয়া সামনে ওয়েস্টার্ন নেভাল কম্যান্ড পাঁচটি রণতরীকে আলোয় সুসজ্জিত করে রাখবে।
  • ভারতীয় নৌসেনার ইস্টার্ন কম্যান্ড বিশাখাপত্তনম উপকূলে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে মধ্যরাত পর্যন্ত দুটি রণতরী আলোয় সজ্জিত করে রাখবে।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+