বিয়েতে আর্য সমাজের সার্টিফিকেট কতটা গুরুত্বপূর্ণ? বড় সিদ্ধান্ত এলাহাবাদ হাইকোর্টের
বিবাহ সবসময়ই নথিভুক্ত করতে হবে। শুধুমাত্র আর্য সমাজ (Arya Samaj) সমিতির দেওয়া সার্টিফিকেটে (Certificate) বিয়ের (Marriage) বৈধতা প্রমাণ করা যাবে না। এমনটাই পর্যবেক্ষণ এলাহাবাদ হাইকোর্টের (Allahabad High Court)।
বিবাহ সবসময়ই নথিভুক্ত করতে হবে। শুধুমাত্র আর্য সমাজ (Arya Samaj) সমিতির দেওয়া সার্টিফিকেটে (Certificate) বিয়ের (Marriage) বৈধতা প্রমাণ করা যাবে না। এমনটাই পর্যবেক্ষণ এলাহাবাদ হাইকোর্টের (Allahabad High Court)।

আর্য সমাজের সার্টিফিকেট নিয়ে প্রশ্ন
আদালতে শুনানির সময় বিচারপতি সৌরভ শ্যাম শমশেরি বলেছেন, আদালতে বিভিন্ন আর্য সমাজের জারি করা সার্টিফিকেটে পরিপূর্ণ। যা নিয়ে এলাহাবাদ আদালতের পাশাপাশি অন্য উচ্চ আদালতেও এব্যাপারে প্রশ্ন উঠেছে বলে জানিয়েছেন বিচারপতি। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, এই প্রতিষ্ঠান নথির সত্যতা যাচাই না করেই বিয়ে আয়োজনে তাদের বিশ্বাসের অপব্যবহার করেছে।

যুক্তি মানেনি আদালত
ভোলা সিং নামে এক ব্যক্তি হেবিয়াস কর্পাস পিটিশন দাখিল করেছিলেন। সেখানে বলা হয়েছিল এক্ষেত্রে দুই আবেদনকারী প্রমাণ করতে চাইছেন, যে তাঁরা আইনত বিয়ে করেছেন। গাজিয়াবাদের আর্যসমাজ মন্দিরের দেওয়া সার্টিফিকেট তারা জমা দিয়েছিলেন।

বিয়ে প্রমাণ করতে নথিভুক্তি দেখাতেই হবে
কিন্তু আদালত জানিয়ে দেয় যেহেতু বিয়ে নথিভুক্ত হয়নি, সেই কারণে ওই সার্টিফিকেটের ভিত্তিতে বলা যাবে না, যে তাঁরা বিয়ে করেছেন।

প্রথম আবেদনকারীর বিরুদ্ধে এফআইআর করেছেন দ্বিতীয় আবেদনকারীর বাবা
বর্তমান ক্ষেত্রে প্রথম আবেদনকারীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন দ্বিতীয় আবেদনকারীপ বাবা। এব্যাপারে আদালত জানিয়েছে, তদন্ত চলছে, এখানে বেআইনি আটকের কোনও মামলা নেই। এব্যাপারে ৩১ অগাস্টের আবেদন খারিজ করে দিয়েছে আদালত।












Click it and Unblock the Notifications