Bird Flu: জ্বর-সর্দিকাশি হলেই কি বার্ড ফ্লু? কোন উপসর্গে ধরা পড়বে সংক্রমণ? কী বলছেন চিকিৎসকরা
বার্ড ফ্লু থাবা বসিয়েছে রাজ্যে। কলকাতা এবং উত্তরবঙ্গে দুই শিশুর শরীরে H5N1 ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। সেই খবর প্রকাশ্যে আসার পরেই সতর্ক স্বাস্থ্য দফতর। কিন্তু প্রশ্ন হচ্ছে বার্ড ফ্লু এবং করোনা দুই ভাইরাসের সংক্রমণে উপসর্গে তেমন কোনও ফারাক নেই।
এতে বিপদ বাড়তে পারে। কারণ করোনার মতো উপসর্গ দেখা দিলেও সেই ব্যক্তি বার্ড ফ্লুতে আক্রান্ত হতে পারেন। চিকিৎসকরা সেকারণে বেশি করে শিশুদের নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। কারণ প্রচণ্ড গরমে শিশুদের শরীর সবার আগে খারাপ হয়। ঠান্ডা গরম খাওয়া ঘরে ঘরে সর্দি-কাশি জ্বর দেখা দেয়।

চিকিৎসকরা জানিয়েছেন, বার্ড ফ্লু হলে সর্দি-কাশি জ্বর ছাড়াও পেটে ব্যাথা পেশীতে ব্যাথা, মাথায় ব্যাথা, গায়ে ব্যাথা, খাবারের অনিচ্ছা এরকম উপসর্গ প্রকট হয়ে দেখা দেবে। বার্ড ফ্লুয়ে আক্রান্ত দুই শিশুর শরীরেই এই ধরনের উপসর্গ দেখা গিয়েছিল। তাঁদের এই উপসর্গগুলি দেখা দিয়েছিল সেগুলি এরকমই ছিল। সেকারণে আরও বেশি করে সতর্ক থাকতে বলেছেন চিকিৎসকরা।
করোনা সংক্রমণের উপসর্গের সঙ্গে বার্ড ফ্লু সংক্রমণের উপসর্গের অনেকটাই মিল রয়েছে। রাজ্যে দুই শিশুর শরীরে বার্ড ফ্লুয়ের সংক্রমণ পাওয়া গিয়েছে। যদিও তারা এখন অনেকটাই সুস্থ। তবে তাদের সংসর্গে যাঁরা এসেছেন তাঁদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। রাজ্যের স্বাস্থ্য দফতর এবং প্রাণিসম্পদ রক্ষা দফতর নজরদারি চালাচ্ছে।
বার্ড ফ্লুয়ের সংক্রমণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্বস্বাস্থ্য সংস্থাও। বার্ড ফ্লুয়ের সংক্রমণে মৃত্যুও হতে পারে কোনও ব্যক্তির এমন আশঙ্কাও প্রকাশ করা হয়েছে। করোনা পরবর্তী পরিস্থিতিতে বার্ড ফ্লু নিয়ে বেশি সতর্ক বিশ্বস্বাস্থ্য সংস্থা। চিকিৎসকরা পরামর্শ দিয়েছে এই ফ্লুয়ের সংক্রমণ সাধারণ মুরগি বা পাখি পালন করেন যাঁরা তাঁদের মধ্যে ছড়িয়ে পড়তে পারে।
সেকারণে চিকিৎসকরা জানিয়েছেন যেন যাঁরা পল্ট্রিতে কাজ করেন বা যাঁদের বাড়িতে পাখি রয়েছে তাঁরা যেন একটু মাস্কের ব্যবহার করেন। মাস্ক পরে যেন তাঁরা পল্ট্রি ফার্মে যান বা পাখিদের কাছে যান। এতে সংক্রমণের প্রকোপ কমতে পারে। আবার শিশুদের পোল্ট্রি ফার্ম বা পাখিদের সংসর্গ থেকে দূরে রাখার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। সেই সঙ্গে কোনও রকম জ্বর-সর্দি কাশি হলেই যেন চিকিৎসকের পরামর্শ নেওয়া হয়।












Click it and Unblock the Notifications