জঙ্গিদের হয়ে তোলা আদায়ের অভিযোগ সরকারি আধিকারিকদের বিরুদ্ধে

দেশের উত্তরপূর্বের বিচ্ছিন্নতাবাদী জঙ্গি সংগঠন এনএসসিএন(আর),এনএসসিএন(কে), এফজিএন, এনএনসি বিভিন্ন জায়গা থেকে টাকা তুলত। সেই তোলাবাজিতে সাহায্য করত সরকারি ৩ আধিকারিক।

কোহিমা, ২৮ এপ্রিল : জঙ্গি সংগঠনের হয়ে প্রচুর পরিমাণ টাকা তোলবাজি করার অভিযোগে গ্রেফতার হলেন নাগাল্য়ান্ডের ৩ সরকারি আধিকারিক। জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএর তদন্তের পর উঠে এলো সরকারি আধিকারিকদের অপরাধের এই ছবি।

তদন্তের সময় দেখা গিয়েছে, দেশের উত্তরপূর্বের বিচ্ছিন্নতাবাদী জঙ্গি সংগঠন এনএসসিএন(আর),এনএসসিএন(কে), এফজিএন, এনএনসি বিভিন্ন জায়গা থেকে টাকা তুলত। সেই তোলাবাজিতে সাহায্য করত সরকারি ৩ আধিকারিক। সরকারের ঘর থেকে এই টাকা বেরিয়ে সোজা চলে যেত জঙ্গিদের আস্তানায়।

জঙ্গিদের হয়ে তোলা আদায়ের অভিযোগ সরকারি আধিকারিকদের বিরুদ্ধে

যে ৩ আধিকারিক এই ঘটনায় গ্রেফতার হয়েছেন তাঁরা নাগাল্যান্ডের ভূমি ও রাজস্ব দফতর, সমাজ কল্যাণ দফতর, অর্থ দফতরের নামী আধিকারিক। তাদের বিরুদ্ধে জঙ্গিদের হয়ে অবৈধ তোলাবাজি , ও অবৈধ কর আদায়ের নাম করে টাকা তোলার অভিযোগ রয়েছে। সরকারি দফতরগুলিতে তথ্য যআচাই করে এই বিষয়গুলি উঠে এসেছে।

এখনও পর্যন্ত এনআইএর হাতে যা তথ্য উঠে এসেছে তাতে, দেখা গিয়েছে ২৪টি সরকারি দফতর জুড়ে চলেছে এই টাকা তোলার কাজ। জানা গিয়েছে, সরকারি দফতর থেকে ১০ কোটি টাকা তোলা আদায়ের লক্ষ্যমাত্রা স্থির করেছিল জঙ্গিরা। গত বছরের অগাস্ট মাস পর্যন্ত সংগঠন গুলি ২৫ লক্ষ টাকা আদায় করতে পেরেছে নাগাল্যান্ডের বিভিন্ন রাজ্যসরকারি দফতর থেকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+