সলমন খান ছাড়া পাওয়ার পর কীভাবে উচ্ছ্বাসে মেতেছে ভক্তরা, দেখুন ভিডিও

কৃষ্ণসার হরিণ মামলায় ছাড়া পাওয়ার পরে সলমন খানকে নিয়ে ভক্তদের মধ্যে উচ্ছ্বাস বাঁধ ভেঙেছে।

কৃষ্ণসার হরিণ মামলায় ছাড়া পাওয়ার পরে সলমন খানকে নিয়ে ভক্তদের মধ্যে উচ্ছ্বাস বাঁধ ভেঙেছে। এদিন সকাল থেকেই জোধপুরে আদালতের বাইরে উত্তেজনা ও আগ্রহ নিয়ে ভক্তরা অপেক্ষা করছিল। এদিন সকালে শুনানির পরে দুপুর পর্যন্ত রায়দান স্থগিত রাখা হয়। তারপরে বিকেলে রায়দানে সলমনকে জামিন দেয় আদালত। তারপরই মুহূর্তে শুরু হয়ে যায় সেলিব্রেশন। তারই কয়েক ঝলক দেখে নিন।

পোস্টার হাতে উৎসব

উই সাপোর্ট সলমন খান। ভাইজানের সমর্থনে এমনই পোস্টার হাতে নিয়ে সমর্থকরা রাস্তায় নেমে পড়ে। আদালতের রায় তখন টেলিভিশন চ্যানেলের দৌলতে সারা দেশে ছড়িয়ে পড়েছে।

মুম্বইয়ে ভক্তদের নাচ

মুম্বইয়ে সৈকতের পাশে সলমনের ভক্তরা একজোট হয়ে নাচ শুরু করেন প্রিয় অভিনেতার ছাড়া পাওয়ার খবর সামনে আসতেই।

বাড়ির বাইরে ভক্তরা

বান্দ্রায় সলমনের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাড়ির বাইরে টেলিভিশনের গাড়ি যেমন রয়েছে, তেমনই ভক্তরাও বিশাল পরিমাণে জমায়েত হয়ে আনন্দ প্রকাশ করতে থাকেন। সামনের রাস্তায় যেন তিল ধারণের জায়গা নেই।

পিছিয়ে নেই খুদেরাও

এক খুদে ভক্ত সলমনের জন্য উপোস শুরু করেছিল। আর এখানে এক খুদে আনন্দ প্রকাশ করছে প্রিয় অভিনেতা অবশেষে জেল থেকে বেরিয়ে যাওয়ায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+