5G পরিষেবাতে যে বড় পাঁচ সুবিধা দেশকে বদলে দেবে! রইল বিস্তারিত সমস্ত খুঁটিনাটি

5G পরিষেবা শুরু হলে যে বড় পাঁচ সুবিধা দেশকে বদলে দেবে! রইল বিস্তারিত সমস্ত খুঁটিনাটি

দেশের মাটিতে ইন্টারনেট বিপ্লব ঘটাতে শুরু হয়ে গেল 5g পরিষেবা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে অত্যাধুনিক এই ইন্টারনেট পরিষেবা শুরু হল দেশে। তবে প্রাথমিক ভাবে কলকাতা, মুম্বই, চেন্নাই সহ বেশ কয়েকটি মেট্রো শহরে আপাতত এই পরিষেবা পাওয়া যাবে। তবে এজন্য আলাদা করে সিম এখনই নেওয়ার প্রয়োজন হবে না বলেই জানাচ্ছে টেলিকম সংস্থাগুলি। তবে এই পরিষেবা চালু হলে সাধারণ মানুষের অভ্যাসে বেশ কিছু পরিবর্তন আসবে। বিশেষ করে বিশেষ কিছু সুবিধা ভোগ করবেন মানুষ। আর সেগুলি আলোচনা করা হল-

বাফারিং বলে কিছু থাকবে না

বাফারিং বলে কিছু থাকবে না

পুরোদমে 5g পরিষেবা শুরু হলে একেবারে শক্তিশালী ইন্টারনেট পরিষেবা পাওয়া যাবে। বাফারিং বলে কিছু থাকবে না। একেবারে হাইস্পিড ইন্টারনেট পাবেন গ্রাহকরা। চোখের পলকে ডাউনলোড হবে দীর্ঘ তিন ঘণ্টার সিনেমাও। টেলিকম সংস্থাগুলি বলছে, গ্রাহকদের ইন্টারনেট ব্যবহারের অভ্যাসটাই বদলে দেবে। তবে গোটা দেশে এই পরিষেবা শুরু হতে আগামী বছরের ডিসেম্বর মাস হয়ে যাবে বলেই মনে করা হচ্ছে।

কল ড্রপ থেকে মিলবে একেবারে মুক্তি

কল ড্রপ থেকে মিলবে একেবারে মুক্তি

5g পরিষেবা শুরু হলে কল ড্রপ থেকে মিলবে একেবারে মুক্তি। ৪জি পরিষেবাতে কল ড্রপ ভয়ঙ্কর একটা সমস্যা। মানুষ বিরক্ত হয়ে যায়। তবে পর্যবেক্ষকরা বলছেন, 5g পরিষেবা শুরু হলে কল ড্রপ বলে আর কিছু থাকবে না। তবে আগামিদিনে সিমগুলি বদলে নেওয়ার প্রয়োজন হবে। তবে আপাতত ৪জি সিমেই 5g পরিষেবা পাওয়া যাবে। তবে এক্ষেত্রে 5g স্মার্টফোনের প্রয়োজন হবে বলে জানানো হয়েছে।

নেক্সট লেভেল অডিও ক্লিয়ারেন্সের অভিজ্ঞতা

নেক্সট লেভেল অডিও ক্লিয়ারেন্সের অভিজ্ঞতা

শুধুই কি কল ড্রপ? মাঝে মধ্যেই হ্যালো হ্যালো করতে হয় গ্রাহকদের। অডিও সমস্যাও একটা বড় সমস্যা। তবে আগামীদিনে পুরোদমে 5g পরিষেবা শুরু হয়ে গেলে নেক্সট লেভেল অডিও ক্লিয়ারেন্সের অভিজ্ঞতা পাবেন গ্রাহকরা। একেবারে ক্লিস্টার ক্লিয়ারেন্স অডিও মিলবে বলেই জানানো হয়েছে।

ডাউনলোড স্পিডে বিপ্লব

ডাউনলোড স্পিডে বিপ্লব

ডাউনলোড স্পিডে বিপ্লব ঘটাতে চলেছে 5g পরিষেবা। পুরানো সার্ভিসের থেকে অনেক বেশি স্মার্ট এই পরিষেবা। এমনকি সিনেমা, গান হোক কিংবা ফিল্ম মুহূর্তের মধ্যে ডাউনলোড করা যাবে। বলছে তিন সেকেন্ডে ৩ ঘন্টার সিনেমা ডাউনলোড হবে।

তিনটি বিমানবন্দরে ৫জি পরিষেবা

তিনটি বিমানবন্দরে ৫জি পরিষেবা

দিল্লি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেড ইতিমধ্যেই ভারতে ৫জি-র আনুষ্ঠানিক লঞ্চের আগে দিল্লির তিনটি বিমানবন্দরে ৫জি পরিষেবাক উপলব্ধতা ঘোষণা করেছে। দিল্লি বিমানবন্দর টার্মিনাল থেকে নেটওয়ার্ক ব্যবহার করতে সক্ষম হবে। ২০ গুণ দ্রুত গতির ডেটা সরবরাহ করা হবে। এছাড়াও চিকিৎসা এবং শিক্ষাক্ষেত্রে এই পরিষেবা বিপ্লব ঘটাবে বলেই মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+