Jagdeep Dhankhar: ধনখড়কে সরাতে মরিয়া ইন্ডি! উপরাষ্ট্রপতির বিরুদ্ধে কীভাবে আনা যায় অনাস্থা প্রস্তাব?
Jagdeep Dhankhar: জগদীপ ধনখড়কে রাজ্যসভার চেয়ারম্যান (Rajyasabha Chairman) পদ থেকে উৎখাত করতে চেয়ে অনাস্থা প্রস্তাব আনছে ইন্ডি জোটের (INDI Alliance) সাংসদরা। ধনখড়ের বিরুদ্ধে বিরোধীদের কণ্ঠরোধ, মত প্রকাশে বাধা দেওয়ার অভিযোগ তোলেন ইন্ডি জোটের সাংসদরা।
ইতিমধ্যেই ইন্ডি জোটের একাধিক দলের ৭০ জন সাংসদ সেই প্রস্তাবে স্বাক্ষর করেছেন বলে সূত্রের খবর। উপরাষ্ট্রপতির (Vice President) বিরুদ্ধে কীভাবে আনা যায় অনাস্থা প্রস্তাব (No confidence motion)? সংবিধানে (Constitution) বলা নিয়ম অনুযায়ী কীভাবে পদচ্যুত করা যায় উপরাষ্ট্রপতিকে?

রাজ্যসভার চেয়ারম্যান পদে বসেন দেশের উপরাষ্ট্রপতি। সংসদের উচ্চকক্ষে অধিবেশন পরিচালনার দায়িত্ব থাকে চেয়ারম্যানের উপর। উপরাষ্ট্রপতি পদে পাঁচ বছরের মেয়াদ ফুরোলে পুনরায় নির্বাচন করা হয়। সংবিধানের ৬৭বি অনুচ্ছেদ অনুযায়ী উপরাষ্ট্রপতিকে পদচ্যুত করতে হলে তাঁর বিরুদ্ধে প্রথমে রাজ্যসভায় ও পরে লোকসভায় প্রস্তাবে অনুমোদন দরকার।
রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠতার সঙ্গে অনাস্থা প্রস্তাব পাসের পর লোকসভাতেও তার অনুমোদন প্রয়োজন। যদিও উপরাষ্ট্রপতিকে পদচ্যুত করার কোনও নির্দিষ্ট কারণ সংবিধানে উল্লেখ করা নেই। এর দায়ভার ছেড়ে দেওয়া হয়েছে সংসদের দুই কক্ষের প্রতিনিধিদের উপর। তবে নির্দিষ্ট কারণ জানিয়ে অনাস্থা প্রস্তাব আনার অন্ততপক্ষে ১৪ দিন আগে নোটিস দেওয়া বাধ্যতামূলক।
তবে উপরাষ্ট্রপতির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে গেলেও একাধিক চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন বিরোধীরা। বিরোধী শিবিরের বহু সদস্য যদি অনাস্থা প্রস্তাবের সমর্থন না করেন, সেক্ষেত্রে তা খারিজ হয়ে যেতে পারে। সংসদের উভয়কক্ষে সংখ্যাগরিষ্ঠতার সঙ্গে প্রস্তাবের অনুমোদন বাধ্যতামূলক। সেক্ষেত্রে বিরোধীদের সমর্থন পেলেও ক্রস ভোটিং অর্থাৎ শাসক শিবিরের কেউ সমর্থন করলে তবেই অনাস্থা প্রস্তাব পাস হতে পারে, যা কার্যত নজিরবিহীন।
চলতি বছরের শুরুর দিকেও বিরোধী দলের নেতাদের মতপ্রকাশে বাধা দেওয়ার অভিযোগে রাজ্যসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার জল্পনা তৈরি হয়েছিল। সংসদে বাজেট অধিবেশনে এনিয়ে তারা সরবও হন। সেবারে অনাস্থা প্রস্তাবে ৮০ জন সাংসদ স্বাক্ষরও করেছিলেন বলে জানা গিয়েছিল।
বিতর্ক চরমে ওঠে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের ভাষণের সময়। রাজ্যসভার বিরোধী দলনেতার ভাষণে মাইক্রোফোন বন্ধ করে একাধিকবার বাধা দেওয়া হয় বলে অভিযোগ। বিরোধী সাংসদদের উদ্দেশ্যে ধনখড় ব্যক্তিগত আক্রমণ করেন বলেও অভিযোগ তোলা হয়। সংসদীয় নিয়মের তোয়াক্কাই ধনখড় করছেন না বলে দাবি বিরোধী সাংসদদের।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications