ডেল্টার থেকে ওমিক্রন কতটা আলাদা?‌ জেনে নিন এই নতুন ভ্যারিয়েন্টের উপসর্গ কি কি

ডেল্টার থেকে ওমিক্রন কতটা আলাদা?‌ জেনে নিন এই নতুন ভ্যারিয়েন্টের উপসর্গ কি কি

ভারত জুড়েও এবার করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন নিয়ে উদ্বেগ দেখা দিল। রবিবারই তানজানিয়া ফেরত এক দিল্লির বাসিন্দার শরীরে ওমিক্রন সনাক্ত হয়েছে যা জাতীয় রাজধানীতে প্রথম কেস এবং গোটা দেশজুড়ে পাঁচটি ওমিক্রনের রোগী সনাক্ত হয়েছে। তবে এই নতুন ভ্যারিয়েন্টের কেসে সবক্ষেত্রেই উপসর্গ খুব হাল্কা বলে জানিয়েছেন চিকিৎসকরা। ২ ডিসেম্বর ৩৭ বছরের ওই ব্যক্তিকে দিল্লির একটি হাসপাতালে ভর্ত করা হয়, তাঁর গলায় ব্যথা, দুর্বলতা ও শরীরে বেদনার মতো উপসর্গ দেখা গিয়েছিল বলে জানিয়েছেন এলএনজেপি এমপির চিকিৎসক ডঃ সুরেশ কুমার।


উপসর্গহীন কেস

উপসর্গহীন কেস

ওমিক্রন রোগীদের প্রথম সনাক্তকারী দক্ষিণ আফ্রিকার চিকিৎসকরা জানিয়েছেন যে আগের ভ্যারিয়েন্টের চেয়ে এই ভ্যারিয়েন্টের উপসর্গগুলি অনেক আলাদা। ১৭ জন কোভিড-১৯ রোগী সহ তাঁদের সংস্পর্শে আসা ৬ জন, যাঁরা এই মুহূর্তে এলএনজেপি এমপিতে ভর্তি, তাঁদের মধ্যে অধিকাংশেরই উপসর্গ নেই কোনও।

ওমিক্রনের উপসর্গ কি কি

ওমিক্রনের উপসর্গ কি কি

যদিও ওমিক্রন নিয়ে গবেষণা এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং এই ভ্যাররিয়েন্ট সম্পর্কে বিশেষ কিছুই জনা যায়নি তবে ভারত ও অন্যান্য দেশে সনাক্ত হওয়া এই ভ্যারিয়েন্টের উপসর্গ অন্য ভ্যারিয়েন্টের কারণে হওয়া কোভিড-১৯ কেসের মতো নয় বরং সাধারণ সর্দি-কাশির মতো উপসর্গ। প্রসঙ্গত, দক্ষিণ আফ্রিকার মেডিক্যাল অ্যাসোসিয়েশনের চেয়ারপার্সন অ্যাঞ্জেলিক কোয়েটজি, যিনি প্রথম ওমিক্রনের অচেনা উপসর্গের বিষয়ে দক্ষিণ আফ্রিকার সরকারকে জানিয়েছিলেন। বিজ্ঞানীরা জানিয়েছেন যে মিউটেশনের কারণে হয়ত নতুন চরিত্র দেখা যাচ্ছে এই ভ্যারিয়েন্টে। এই ভ্যারিয়েন্ট অন্য ভাইরাস থেকে জেনেটিক উপাদানের, সম্ভবত সাধারণ সর্দি-কাশির উপাদান বেছে নিতে পারে। টাটা ইনস্টিটিউট ফর জেনেটিক্স অ্যান্ড সোসাইটির পরিচালক এবং সেলুলার অ্যান্ড মলিকুলার বায়োলজির কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ-সেন্টার-এর প্রাক্তন প্রধান ডঃ রাকেশ মিশ্র যদিও জানিয়েছেন যে মানুষ এই উপসর্গকে সাধারণ সর্দি-কাশি বলে ভুল করছেন এবং টেস্ট করছেন না। মিশ্র বলেন, '‌সাধারণ সর্দি-কাশির সঙ্গে এই নতুন ভ্যারিয়েন্টের উপসর্গ নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তির তৈরি হচ্ছে, কারণ এই নতুন উপসর্গে শ্বাসকষ্ট বা গন্ধ বা স্বাদ চলে যাওয়ার মতো উপসর্গ নেই, যার ফলে এই কেস বৃদ্ধি পাচ্ছে।'‌

ভারতের ৫ জন ওমিক্রনে আক্রান্ত রোগী

ভারতের ৫ জন ওমিক্রনে আক্রান্ত রোগী

১)‌ ভারতের প্রথম ওমিক্রন কেস ছিল এক ৬৬ বছর বয়সী দক্ষিণ আফ্রিকার নাগরিক, যিনি একটি ব্যক্তিগত ল্যাব থেকে কোভিড-১৯-এর নেগেটিভ রিপোর্ট পাওয়ার পরে দেশ ছেড়েছিলেন। ওই রোগী প্রথম ২০ নভেম্বর পজিটিভ রিপোর্ট পান এবং তিন দিন পরে রিপোর্টে নেগেটিভ আসে। তিনি সম্পূর্ণভাবে উপসর্গহীন ছিলেন।

২)‌ ভারতের দ্বিতীয় ওমিক্রনের কেস সনাক্ত হয় এক ৪৬ বছর বয়সী চিকিৎসকের শরীরে, যাঁর পূর্বে আন্তরজাতিক সফরের কোনও রিপোর্ট নেই। ২১ নভেম্বর ওই চিকিৎক হাল্কা উপসর্গ নিয়ে করোনার টেস্ট করান। তাঁর নমুনা পাঠানো হয় জেনোম সিক্যুয়েন্সিংয়ে, কারণ তাঁর রিপোর্ট ইঙ্গিত করছিল যে সিটি ভ্যালু কম, খুব উচ্চ ভাইরাল বহন করে রয়েছে এবং তারপরই ওমিক্রন নিশ্চিত হয়।

৩)‌ তৃতীয় ওমিক্রন কেস সনাক্ত হয় জিম্বাবুয়ের এক ৭২ বছরের বৃদ্ধের শরীরে, যিনি গুজরাতের জামনগরে এসেছিলেন। ওই ব্যক্তির উপসর্গ হিসাবে গলায় ব্যথা ও শরীরে দুর্বলতা ছিল।

৪)‌ ৩৩ বছরের মেরিন ইঞ্জিনিয়ার ভারতের চতুর্থ ওমিক্রনের রোগী। গত এপ্রিল থেকে তিনি যেহেতু জাহাজে রয়েছেন তাই করোনার টিককরণ করাতে পারেননি। ২৪ নভেম্বর ওই ব্যক্তির হাল্কা জ্বর দেখা যায়।

৫)‌ সম্প্রতি দিল্লির ৩৭ বছরের এক ব্যক্তি পঞ্চমতম ওমিক্রনের রোগী হিসাবে সনাক্ত হন, যিনি তানজানিয়া থেকে দিল্লিতে এসেছেন। গলা ব্যথা, জ্বর ও শরীরে বেদনা নিয়ে গত ২ ডিসেম্বর ওই ব্যক্তি হাসপাতালে ভর্তি হন।

ডেল্টা ভ্যারিয়েন্টের উপসর্গ

ডেল্টা ভ্যারিয়েন্টের উপসর্গ

ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে হওয়া করোনা সংক্রমণের উপসর্গ অনেকটাই আলাদা। মেডিক্যাল বিশেষজ্ঞের মতে, ডেল্টায় আক্রান্ত হওয়া ব্যক্তির সাধারণ উপসর্গগুলি হল জ্বর, মাথা ব্যথা, গলায় ব্যথা এবং নাক দিয়ে জল পরা। একবার এই ভাইরাস শরীরে প্রবেশ করলে, তা প্রকৃত ভাইরাসের চেয়ে বেশিই সময় পর্যন্ত থাকে, যার মেয়াদ ২ সপ্তাহ। সংক্রমণের তীব্রতার উপর নির্ভর করে সময়কাল কত দীর্ঘ হতে পারে।

ওমিক্রনের জন্য তীব্র রোগ হতে পারে?‌

ওমিক্রনের জন্য তীব্র রোগ হতে পারে?‌

বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ প্রসঙ্গে বলেছে যে নতুন সনাক্ত হওয়য়া করোনা ভাইরাস ভ্যারিয়েন্ট ওমিক্রন বেশি সংক্রমণযোগ্য বা উচ্চ-সংক্রমণযোগ্য এবং বিশ্বব্যাপী প্রচলিত ডেল্টা ভ্যারিয়েন্ট সহ অন্যান্য ভ্যারিয়েন্টের তুলনায় আরও গুরুতর রোগের কারণ কিনা তা এখনও স্পষ্ট নয়। হু বলেছে যে ওমিক্রনের সঙ্গে যুক্ত লক্ষণগুলি অন্যান্য ভ্যারিয়েন্টের থেকে আলাদা তা বোঝানোর জন্য বর্তমানে কোনও তথ্য নেই।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+