দিল্লির মুঙ্গেশনগরে তাপমাত্রা ৫২.৯ ডিগ্রি কীভাবে উঠল? খতিয়ে দেখছে মৌসম ভবন

বুধবার সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজধানী দিল্লিতে৷ ৫২.৩ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা ছিল দিল্লিতে। এদিকে মুঙ্গেশনগরে ৫২.৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখা যায়। কীভাবে উঠল এমন তাপমাত্রা?

সত্যিই কি এত উষ্ণতা ছিল গতকাল? তাপমাত্রার পারদ কীভাবে এত উঠল? এই প্রশ্নের উত্তর পেতে চাইছে দিল্লির মৌসম ভবনও। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে৷ তদন্তও হবে বলে খবর। তাপমাত্রা পরিমাপের যন্ত্র ঠিক মতো কাজ করেছে তো? সেটিও খতিয়ে দেখা হয়েছে।

delhi

মৌসম ভবনের ডিজি মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, দিল্লিতে মোট ২০ টি আবহাওয়া কেন্দ্র রয়েছে। সেগুলির মধ্যে ১৪ টিতে সর্বোচ্চ তাপমাত্রার পতন লক্ষ্য করা গিয়েছে৷ প্রত্যেকটি জায়গাতেই সর্বোচ্চ তাপমাত্রা ৪৬ থেকে ৫০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল।

তাহলে কীভাবে মুঙ্গেশনগরের তাপমাত্রা এতটা বেশি উঠতে পারে? ৫২.৯ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা সেখানে লক্ষ্য করা গিয়েছে। দিল্লির সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ডও গতকাল ভেঙে গিয়েছে। দেশের সব থেকে বেশি উষ্ণতম জায়গা হয়ে গিয়েছে সেই তাপমাত্রার হিসেবে।

সত্যিই কি এই তাপমাত্রা গতকাল ছিল? তাপমাত্রা পরিমাপের যন্ত্রগুলি সব ঠিক কাজ করছে তো? সেই প্রশ্ন উঠছে। তাপমাত্রা সঠিকভাবে মাপা হয়েছে কী না, তাও জানার দরকার। সেজন্য একটি তদন্তকারী দলকেও সেখানে পাঠানো হয়েছে।

কী কারণে সত্যিই বেশি তাপমাত্রা উঠেছে? স্থানীয় পরিমণ্ডল এজন্য দায়ী কি? সেই সব কিছুই খতিয়ে দেখা হচ্ছে। সাধারণত রাজস্থানের মরুভূমিতে ২০১৬ সালে সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৫১ ডিগ্রি সেলসিয়াস। আর সেখানে দিল্লিতে ৫২ ডিগ্রি পেরিয়ে গেল?

আবহাওয়াবিদরা জানাচ্ছেন, রাজস্থানের গরম হাওয়া দিল্লিতে বিনা বাধায় ঢুকছে৷ আর সেজন্য দিল্লির সীমানার দিকের এলাকার তাপমাত্রা বেড়ে যেতে পারে। সেই সম্ভাবনার কথাও উড়িয়ে দিচ্ছে না অনেকেই।

আজ বৃহস্পতিবারও কি তাপমাত্রা বাড়তে পারে? হাওয়া অফিস জানাচ্ছে, তাপমাত্রা আজ কিছুটা কমবে। সামনের মাসের শুরু থেকে দিল্লির তাপমাত্রা আরও কিছুটা নামবে। তবে এই অস্বস্তি থাকবেই। আগামী কাল বিকেলে দিল্লিতে বৃষ্টি হয়েছিল। কিছু সময়ের জন্য সাময়িক স্বস্তি হয়েছিল সাধারণ মানুষের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+