'কোন স্পর্ধায় ওমর এই কথা বলেছেন!' কাশ্মীরে পৃথক প্রধানমন্ত্রী ইস্যুতে তুলোধনা মোদীর

কাশ্মীরে ভোট প্রচারে একাধিক ন্যাশনাল কনফারেন্স নেতা বিতর্কিত মন্তব্যের জেরে বার বার খবরে এসেছেন।

কাশ্মীরে ভোট প্রচারে একাধিক ন্যাশনাল কনফারেন্স নেতা বিতর্কিত মন্তব্যের জেরে বার বার খবরে এসেছেন। সে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা পাকিস্তানের সুরে সুর মিলিয়ে ভাষণ দেওয়ার পর তাঁর ছেলে ওমর দাবি করেছেন কাশ্মীরের জন্য আলাদা প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি চাই। আর ওমরের এই বক্তব্যের পরই ক্ষোভে ফুঁসে উঠেছেন দেশের প্রধানমন্ত্রী মোদী।

মোদীর প্রশ্ন মমতা সহ বিরোধীদের

মোদীর প্রশ্ন মমতা সহ বিরোধীদের

মোদী এদিন প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায় সহ বিরোধীদের দিকে,'বাংলার দিদি তো খুব আওয়াজ তোলেন, তাঁকে প্রশ্ন করছি,প্লিজ দেশের মানুষকে জবাব দিন। আপনাদের তো বন্ধু ন্যাশনাল কন্ফারেন্স। রয়েছেন একজন ইউটার্ন বাবুও (চন্দ্রবাবু নাইডু) যাঁর সঙ্গে ফারুক আবদুল্লা ভোট প্রচার করেছেন। তাঁরও জবাব দেওয়া উচিত।... আপনারা কি দেশকে ১৯৫৩ সালে নিয়ে যেতে চান? ..' এরপরই জনসভায় উপস্থিত দর্শককে তিনি প্রশ্ন করেন, আপনারা বলুন এঁদের সঙ্গে কি আপনারা যেতে চান?'

মোদীর দাবি

মোদীর দাবি

এদিনের ভাষণে মোদী দাবি করেন 'যতদিন মোদী রয়েছে দেশকে কেউ ভাগ করতে পারবে না। মোদী দেশের শত্রুদের বিরুদ্ধে দেওয়াল হয়ে দাঁড়িয়ে রয়েছে। আমাদের প্রয়োজন পোক্ত সরকার। কোনও গোবেচারা সরকার নয়।'

কোন সাহসে এই কথা বলেন

ওমর আবদুল্লার বক্তব্যের প্রেক্ষিতে মোদী প্রশ্ন তোলেন, 'দু'জন প্রধানমন্ত্রী একটি দেশের জন্য? আপনারা কি এটার সঙ্গে সহমত? কংগ্রেস ও জোটের দলগুলিকে এর উত্তর দিতে হবে। কোন কারণ রয়েছে এর নেপথ্যে। কোন সাহসে তিনি (ওমর আবদুল্লা) এই কথছা বলেছেন? '

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+