ধেয়ে আসছে 'মান্থা'! কতটা ভয়ঙ্কর এই ঘূর্ণিঝড়? নামকরণ করল কোন দেশ? কীভাবে হয়? জানুন সবটা
ভারতীয় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আরব সাগরের উপর তৈরি হওয়া নতুন ঘূর্ণিঝড় 'মান্থা' ২৮ অক্টোবরের মধ্যে অন্ধ্র প্রদেশ উপকূলে আছড়ে পড়বে। কর্মকর্তারা জানিয়েছেন, এর প্রভাবে ওড়িশাও ক্ষতিগ্রস্ত হতে পারে। আবহাওয়া দপ্তর সতর্ক করে দিয়েছে যে আগামী কয়েকদিনে নিম্নচাপটি আরও শক্তিশালী হতে পারে।

'মান্থা' নামটি থাইল্যান্ড দ্বারা প্রস্তাবিত হয়েছিল। থাইল্যান্ড দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি দেশ, যা ইন্দোচীন উপদ্বীপে অবস্থিত। প্রত্যেকটা ঝড়ের নামকরণ করা এমন ১৩টি সদস্য দেশের মধ্যে থাইল্যান্ডও একটি। থাইল্যান্ডের ভাষায় 'মান্থা' মানে সুগন্ধি ফুল বা সুন্দর ফুল।
ঘূর্ণিঝড়ের নামকরণ করা হয় আঞ্চলিক বিশেষায়িত আবহাওয়া কেন্দ্র ও নয়াদিল্লি থেকেই। যা পরিচালনা করে ভারতীয় আবহাওয়া দফতর(IMD)।আবার IMD-কে পরিচালনা করে বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO) এবং জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ESCAP)।
উত্তর ভারত মহাসাগর অঞ্চলে ঘূর্ণিঝড়ের নামকরণকারী দেশগুলি হলো- বাংলাদেশ, ভারত, মালদ্বীপ, মায়ানমার, ওমান, পাকিস্তান, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ইয়েমেন, ইরান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত (UAE)।
প্রতিটি দেশ ১৩টি নামের একটি তালিকা জমা দেয়। একসাথে তারা ১৬৯টি নামে সংগ্রহ করে। যখন একটি নতুন ঘূর্ণিঝড় তৈরি হয়, তখন আইএমডি তালিকার পরবর্তী নামটি বেছে নেয়।
আইএমডি অন্ধ্রপ্রদেশের ২৬টি জেলার মধ্যে ২৩টিতে লাল এবং কমলা সতর্কতা জারি করেছে। ঘূর্ণিঝড় 'মান্থা' উত্তর-পশ্চিম দিকে, অন্ধ্র উপকূলের দিকে এগিয়ে আসছে। ২৮ অক্টোবর কাকিনাড়ার কাছে মাছিলিপত্তনম এবং কলিঙ্গপত্তনমের মধ্যে স্থলভাগে আঘাত হানতে পারে এই ঘূর্ণিঝড়।
আইএমডি ঘূর্ণিঝড়টি ঘনিয়ে আসার সাথে সাথে তামিলনাড়ু, অন্ধ্র প্রদেশ এবং পুদুচেরি সহ একাধিক রাজ্যে ভারী বৃষ্টিপাতের পরামর্শ জারি করেছে। ২৮ এবং ২৯ অক্টোবর ওড়িশায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গঞ্জাম, গজপতি, রায়গড়া, কোরাপুট এবং মালকানগিরি জেলাগুলিতে সতর্কতা জারি করা হয়েছে।
-
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট












Click it and Unblock the Notifications