লাদাখে কুপোকাত চিন মুখ লোকাচ্ছে 'সাগর জলে'! দক্ষিণ চিন সাগর নিয়ে মেপে ছক কষা শুরু বেজিংয়ের
লাদাখে ভারতের কাছে কুপোকাত চিন মুখ লোকাচ্ছে 'সাগর জলে'!
গালওয়ানের সেনা সংঘাতের আবহের পর লালফৌজ রীতিমতো ব্যাকফুটে। আর এরফলেই হারের লজ্জা চিন সামলে উঠতে পারছে না। লাদাখ থেকে ক্রমাগত নজর সরাতে মেপে ঝুপে একাধিক প্যাঁয়তারার আশ্রয় নিচ্ছে বেজিং। তেমনই এক আশ্রয় দক্ষিণ চিন সাগরের সংঘাত।

চিন কোন ছকে মেপে চলছে?
নিক্কেই এশিয়ান রিভিউয়ে প্রকাশিত এক রিপোর্ট বলছে, চিন তার সেনার পর পর থিয়েটার কমান্ডের জোর বড়াচ্ছে। দক্ষিণ চিন সাগরে সাউর্দান থিয়েটার কমান্ড, কেরিয়ান দ্বীপপুঞ্জ এলাকায় নর্দান কমান্ডা, এবং চিনের প্রতিদ্বন্দ্বী জাপান ও তাইওয়ানকে তাক করে ইস্টার্ন কমান্ডে সেনার পরিমাণ বাড়ানো হয়েছে। এরই সঙ্গে দক্ষিণ চিন সাগরে সেনা মহড়ার দিকে হাত বাড়াচ্ছে।

কোন চেনা ছক ?
কোরিয়ান যুদ্ধের সময় ১৯৫০সালে তিব্বতের সঙ্গে চিন যা করেছে, সেই একই ছকে লাদাখ আবহেও চিন রণনীতির ঘুঁটি সাজাচ্ছে। চিন চাইছে , লাদাখ সংঘাতের হারের লজ্জা থেকে বিশ্বের নজর সরিয়ে দক্ষিণ চিন সাগরে ক্রমাগত আস্ফালন বাড়াতে। তাতে সাগর জলের আগ্রাসন টিকিয়ে রাখতে পারবে বেজিং। যা কার্যত তাইওয়ান , জাপানের সঙ্গে মার্কিন মুলুককেও কড়া বার্তা দেওয়ার শামিল হবে।

লাদাখ থেকে মুখ ঢাকতে..!
মনে করা হচ্ছে, লাদাখে যেভাবে চিনের সেনা ভারতের হাতে পর্যুদস্ত হয়েছে, তাতে লাদাখ থেকে চোখ সরাতে ক্রমাগত অরুণাচলকে হাতিয়ার করার চেষ্টায় রয়েছে চিন। একদিকে অরুণাচলের দিকে চিনের নিশানা অন্যদিকে, দক্ষিণ চিন সাগরে আস্ফালনের পরিমাণ বাড়িয়ে নেওয়া। দুইয়ের মিশেলে চিন ধিরে ধিরে রণনীতি তৈরি করার চেষ্টায়।

সাগর জলে সংঘাত
দক্ষিণ চিন সাগর থেকে পূর্ব চিন সাগরে বেজিং ডিএফ-২৬ এর পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে। যা আমেরিকাকে তাক করে করা হয়েছে বলে মনে করা হচ্ছে। মার্কিন নৌসেনাকে আঘাত করার কতটা ক্ষমতা চিন রাখে,তা দেখাতেই এই উৎক্ষেপণ বলে মনে করা হচ্ছে।

একাধিক যুদ্ধের আড়ালে গোপন প্ল্যান
এই দিক থেকে দেখতে গেলে, বিশেষজ্ঞদের ধারণা, সম্ভবত তাইওয়ানকে টার্গেটে রেখে চিন লাদাখের ছায়া যুদ্ধ দিয়ে তাইওয়ানকে ভয় দেখাচ্ছে। তবে এই সমস্ত সেনা অভিযান যে মার্কিন সেনাশক্তিকে নজরে রেখে চিন করছে, তা বলাই বাহুল্য। বহু বিশেষজ্ঞের দাবি, আসলে লাদাখ, বা তাইওয়ান মূলত চিনের চোখে ধুলো দেওয়ার ছক। বেজিংয়ের আসল লক্ষ্য ওয়াশিংটন। ফলে ছোট ছোট সংঘাতের অন্তরালে এক বড় যুদ্ধের মেজাজ প্রস্তুত করার চিনের পুরনো প্যাঁয়তারাই আবার উঠে আসতে পারে বলে আশঙ্কা। উল্লেখ্য, কিছুদিন আগেই সংসদে রাজনাথ সিং বলেন, 'চিন যা বলে তার উল্টোটা করে', সম্ভবত সেই রাস্তা ধরেই এবার বিশ্ব চিনকে মাপতে শুরু করেছে।












Click it and Unblock the Notifications