পেট্রোল-ডিজেলের দামের ওঠানামা দেখা যাবে মোবাইলেই, জেনেনিন বিস্তারিত
আজ মাঝরাতের পর থেকেই প্রতিদিনের হিসাবে ওঠানামা করবে পেট্রোল , ডিজেলের দাম।
আজ মাঝরাতের পর থেকেই প্রতিদিনের হিসাবে ওঠানামা করবে পেট্রোল , ডিজেলের দাম। প্রতিদিন , দেশের অয়েল কম্পানি ও পাইকারি বিক্রেতাদের, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম পর্যালোচনা করে স্থির করতে হবে এদেশে জ্বালানির দাম।

এই পদ্ধতিতে , গ্রাহকদের কাছে সবচেয়ে স্বচ্ছভাবে জ্বালানির দামকে তুলে ধরা যাবে। যাতে, দেশজোড়া পেট্রোল, ডিজেলের দামে কোনও অস্বচ্ছতা না থাকে। এদিকে, ১৬ ই জুন ,প্রতিদিনের হিসাবে দামের ওঠানামার প্রতিবাদে পোট্রেল পাম্র গুলিতে যে ধর্মঘটের কথা ুঠেছিল, তা আপাতত স্থগিত রাখা হয়েছে ।
প্রতিদিনের হিসাবে গ্রাহকরা তেলের দাম সম্পর্কে যাতে জানতে পারেন , তার জন্য রয়েছে বিশেষ ব্যবস্থাও। যাতে তাঁরা ঠকতে না হয়। SMS এর মাধ্যমেই জানা যাবে প্রতিদিনের পেট্রোল বা ডিজেলের দাম। দেখে নেওয়া যাক কীভাবে জানা যাবে তেলের দাম।
- প্রতিদিনের হিসাবে পেট্রোল ডিজেলের দাম জানা যাবে ইন্ডিয়ান অয়েলের অ্যাপ - Fuel@IOC থেকে।
- নিজের শহরের পেট্রোল ডিজেলের দাম জানা যাবে - SMS RSPDEALER CODE লিখে, 92249-92249 নম্বরে পাঠালে।
- এছাড়াও ডিলারদের যোগাযোগ নম্বর প্রতিটি পেট্রোল পাম্পে দেওয়া থাকবে। এবিষয়ে যোগাযোগ করা যেতে পারে , তাঁদের সঙ্গেও।












Click it and Unblock the Notifications