Kargil War: পাকসেনাই নয়, ভারতীয় সেনার যুদ্ধ ছিল প্রতিকূল পরিবেশের সঙ্গেও! ৯৯ এর স্মৃতি আজও শিহরিত করে
25 Years of Kargil War: ১৯৯৯ সালে অর্থাৎ আজ থেকে ঠিক ২৫ বছর আগে শেষ হয় কার্গিল যুদ্ধ। সেই ২৬ জুলাই দিনটিকেই কার্গিল বিজয় দিবস হিসেবে পালন করা হয় প্রতি বছর। সেদিন পাকিস্তানের বিরুদ্ধে বড় জয় এনেছিল ভারতীয় সেনা। পাক অনুপ্রবেশকারীরা যখন লাইন অফ কন্ট্রোল পার (LOC) করে লাদাখের কারগিল জেলায় ঢুকে পড়েছিল তখন থেকেই যুদ্ধের সূত্রপাত।
প্রাথমিকভাবে ওই অনুপ্রবেশকারীদের জঙ্গি বলে মনে করা হলেও পরবর্তীতে বোঝা যায় যে তাদের উদ্দেশ্য আরও বড়। আর এই অনুপ্রবেশের ক্ষেত্রে পাকিস্তানের হাত যে কতটা ছিল সেটাও স্পষ্ট হয় ভারতের কাছে। সেটা ছিল মে মাস। এরপরই শুরু হয় যুদ্ধ (25 Years of Kargil War) ।

মে থেকে জুলাই মাসের মধ্যেই ভারতীয় সেনা অনুপ্রবেশকারীদের দখল মুক্ত (25 Years of Kargil War) করে। আর ২৬ জুলাই ভারতীয় সেনা ঘোষণা করে কারগিলে আর কোনও পাকিস্তানি নেই। যুদ্ধ শেষ হওয়ার পর জানা যায় ওই কয়েক মাসে যুদ্ধের জন্য মৃত্যু হয়েছে ৫২৭ জন ভারতীয়ের, আহত হন অন্তত ১৩৬৩ জন।
যুদ্ধের সময় পাকিস্তানের দিক থেকে সমানে চলছিল শেলিং , ফলে ভারতীয় সেনার কাছে কারগিল একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। সেই সঙ্গে কাশ্মীরের প্রাকৃতিক অবস্থাও ছিল একটা বড় চ্যালেঞ্জ। শ্রীনগর থেকে অন্তত ২০০ কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত কার্গিল। লাদাখের রাজধানী লে থেকে এর দূরত্ব প্রায় ২৩০ কিলোমিটার।
সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৮৭৮০ ফুট উচ্চতায় অবস্থিত কার্গিল, আর দ্রাসের উচ্চতা প্রায় ১০৮০০ ফুট। চারপাশ পাহাড়ে ঘেরা একটি অঞ্চল এটি। এই উচ্চতা আর যে কোন মানুষের শরীরে বড় প্রভাব ফেলে সেইসঙ্গে যন্ত্রপাতিও কাজ করে না অনেক সময়। প্রবল ঠান্ডা আর কম মাত্রার অক্সিজেনে কাজ করাটাই কঠিন হয়ে পড়ে মানুষের পক্ষে।
কারগিলে শীতকালে তাপমাত্রা নেমে যায় মাইনাস ৩০ ডিগ্রি সেলসিয়াসে। গরমকালেও যে খুব মনোরম পরিবেশ থাকে তা নয়। আর অক্সিজেনের অভাবে অসুস্থ হয়ে পড়েন অনেকেই। বন্দুক তো দূরের কথা এয়ারক্রাফ্ট পর্যন্ত ওড়ানো কঠিন হয়ে পড়েছিল কারগিলের। কারণ ওই ঠান্ডায় ঠিকমতো কাজ করতে পারেনা এয়ারক্রাফটের ইঞ্জিন, ক্ষমতা কমে আসে হেলিকপ্টারের।
ফলে কারগিল যুদ্ধে ভারতীয় সেনার কাছে ছিল শুধু চ্যালেঞ্জ আর চ্যালেঞ্জ। শত্রুরা অধিক উচ্চতায় অবস্থান করায়, সেখানে পৌঁছানো মুশকিল হয়ে গিয়েছিল ভারতীয় সেনার কাছে। এই কারগিল যুদ্ধই অনেক শিক্ষা দিয়েছিল ভারতীয় সেনাকে। অধিক উচ্চতায় অভিযান চালানো যে কতটা কঠিন তা বুঝতে পেরেছিল ভারতীয় সেনা ও বায়ু সেনা। তবে ওই কয়েক মাসের মধ্যেই সেসব চ্যালেঞ্জ পার করে ফেলে ভারতীয় সেনার জওয়ানেরা।
পরবর্তীকালে অধিক উচ্চতা ও ঠান্ডার কথা মাথায় রেখে অস্ত্র আসে সেনার হাতে । দুর্গম পরিবেশে যুদ্ধ করার জন্য এখন আরও বেশি পোস্ট প্রস্তুত ভারতীয় সেনা। পরবর্তীতে দ্বিগুণ করে দেওয়া হয় বোফর্স গানের রেঞ্জ। তবে কার্গিলে ভারতীয় সেনার জন্য নিছক শত্রুর সঙ্গে যুদ্ধ ছিল না যুদ্ধ ছিল প্রতিকূল পরিবেশের সঙ্গেও।












Click it and Unblock the Notifications