ভারতের অর্থনীতিকে ৫ ট্রিলিয়ন ডলারে নিয়ে যাওয়া সম্ভব, বললেন প্রণব

প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় জানিয়েছেন, ৫ ট্রিলিয়ন মার্কিন ডলারে দেশের অর্থনীতিকে নিয়ে যাওয়া সম্ভব।

ভারতের অর্থনীতিকে ২০২৪-২৫ সালের মধ্যে পাঁচ মিলিয়ন মার্কিন ডলারে নিয়ে যাওয়ার স্বপ্নের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেই লক্ষ্যেই তাঁর সরকার কাজ করছে। এই প্রসঙ্গে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় জানিয়েছেন, ৫ ট্রিলিয়ন মার্কিন ডলারে দেশের অর্থনীতিকে নিয়ে যাওয়া সম্ভব।

ভারতের অর্থনীতিকে ৫ ট্রিলিয়ন ডলারে নিয়ে যাওয়া সম্ভব

পাশাপাশি প্রণব মুখোপাধ্যায় আরও বলেন, জিএসটিতে আরও স্বচ্ছতা প্রয়োজন। গত বছর থেকে অর্থনীতির গতি মন্থর হয়েছে। যার ফলে জিডিপির বৃদ্ধিও অনেকটা কমে গিয়েছে। প্রণবের কথায় ৫ ট্রিলিয়ন অর্থনীতির দেশ হওয়া সম্ভব। যদি আর্থিক বিষয়গুলিকে সঠিকভাবে পরিচালনা করা যায়। বিনিয়োগ ছাড়া অর্থনীতি যে ত্বরান্বিত হবে না সেটাও তিনি জানিয়ে দিয়েছেন।

অ্যাসোসিয়েশন অব কর্পোরেট অ্যাডভাইসর্স অ্যান্ড এক্সিকিউটিভস এর একটি অনুষ্ঠানে হাজির হয়ে একথা বলেন প্রণব মুখোপাধ্যায়। জিএসটির স্বচ্ছতার পাশাপাশি যেভাবে গত কয়েক বছরে কর্পোরেট জালিয়াতি বেড়েছে তা নিয়েও আশঙ্কা প্রকাশ করেছেন ভারতরত্ন প্রণব। শুক্রবারে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিকে চাঙ্গা করতে ৭০ হাজার কোটি টাকা দেওয়ার ঘোষণা করেছে কেন্দ্র। যা অর্থনীতিতে চাঙ্গা করবে বলে মনে করা হচ্ছে। তবে প্রাক্তন অর্থমন্ত্রী হিসেবে প্রণব মুখোপাধ্যায়ের পরামর্শ নরেন্দ্র মোদী সরকার কানে তোলে কিনা সেটাই দেখার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+