রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কগুলি সংযুক্তিকরণের পর গ্রাহকদের ওপর এর কী প্রভাব পড়বে
এদিন দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিকে নিয়ে বড় ঘোষণা করেছে কেন্দ্র সরকার।
শুক্রবার দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিকে নিয়ে বড় ঘোষণা করেছে কেন্দ্র সরকার। ২০১৭ সালে সারা দেশে রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের সংখ্যা ছিল সাতাশটি। এদিন তা কমিয়ে নামিয়ে আনা হয়েছে ১২টিতে। বেশ কয়েকটি ব্যাঙ্ককে সম্মিলিত করে অর্থনীতিকে চাঙ্গা করার ঘোষণা করেছে কেন্দ্র সরকার।

এদিকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানিয়েছেন, বিজয় ব্যাঙ্ক, দেনা ব্যাঙ্ককে ব্যাঙ্ক অফ বরোদার সঙ্গে আগেই সংযুক্ত করা হয়েছে। বেশ কয়েকটি ব্যাঙ্ক আগেই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সঙ্গে সংযুক্ত করা হয়েছে। যার ফলে আগে থেকেই বেশ কয়েকটি ব্যাঙ্ক একে অপরের সঙ্গে সংযুক্ত হয়ে গিয়েছে।
এদিন পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স ও ইউনাইটেড ব্যাঙ্ক একত্রিত হচ্ছে। ইউনিয়ন ব্যাঙ্ক, অন্ধ্র ব্যাঙ্ক ও কর্পোরেশন ব্যাঙ্ক একত্রিত হচ্ছে। কানাডা ব্যাঙ্ক, সিন্ডিকেট ব্যাঙ্ক একত্রিত হচ্ছে। ইন্ডিয়ান ব্যাঙ্ক, এলাহাবাদ ব্যাঙ্ক একত্রে মিশে যাচ্ছে বলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানিয়েছেন।
এখন ঘটনা হল ব্যাঙ্ক সম্মিলিতকরণের ফলে গ্রাহকদের কোন কোন অবস্থার সম্মুখীন হতে হবে।
আপনাকে চেক বই বদল করতে হবে। তবে এখন যে ব্যাঙ্কের চেক বুক আপনার রয়েছে, তা বেশ কিছুদিনের জন্য বৈধ থাকবে। পরে সেটা আপনাকে পাল্টে ফেলতে হবে।
আপনাকে নতুন আইএফএসসি কোড দেওয়া হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর বদলে যেতে পারে। বিভিন্ন নথি জমা করতে হতে পারে।
এর আগে এসবিআই-এর সঙ্গে সংযুক্তিকরণ এর ফলে ১৩০০টি শাখার নাম ও আইএফএসসি কোড বদলে গিয়েছে।
একটা নির্দিষ্ট সময়ের জন্য বর্তমান ক্রেডিট বা ডেবিট কার্ড চলবে। তবে তারপর তা বদলে যাবে। তবে এখনও নির্দিষ্ট নয় ব্যাঙ্ক সংযুক্তিকরণের পর সুদের হারে কোনও পরিবর্তন হবে কিনা।
কারণ বিভিন্ন ব্যাঙ্কের আলাদা আলাদা সুদের হার থাকে। সবচেয়ে সুবিধা হবে ব্যাঙ্কের শাখা অনেক বেড়ে যাবে। ফলে মানুষের সহজে পৌঁছে যেতে সুবিধা হবে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications